দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেফতার করতে গিয়ে সেনা ও সমর্থকদের বাধার মুখে পুলিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুন-সুক-ইওলকে গ্রেফতার করা নিয়ে চরম নাটকীয়তার সাক্ষী রইল সিওল। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বরখাস্ত প্রেসিডেন্টকে গ্রেফতার করতে তাঁর বাসভবনের সামনে পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। কিন্তু প্রাক্তন প্রেসিডেন্টের সমর্থক ও নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাদের একাংশ পুলিশের পথ আটকায়। বাধার মুখে পড়ে ইওলের বাড়ির সামনেই অপেক্ষা করতে থাকেন তদন্তকারীরা। সময় যত বাড়ছে ততই উত্তজনা চরমে পৌঁছচ্ছে। প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেফতারের খবর পেয়েই সিওলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ইওলের সমর্থকরা।

সম্প্রতি বিরোধীদের শায়েস্তা করতে আচমকাই দেশ জুড়ে সামরিক শাসনের ঘোষণা দিয়েছিলেন ইওল। ওই ঘোষণার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ ও সাংসদরা। চাপের মুখে কয়েক ঘন্টার মধ্যেই সামরিক আইন প্রত্যাহার করে নেন ইওল। যদিও তাতে শেষ রক্ষা হয়নি। দক্ষিণ কোরিয়ার সংসদে অভিশংসিত করা হয় তাঁকে। অভিশংসনের জেরে প্রেসিডেন্ট পদ খোয়াতে হয় ইওলকে। যদিও অভিশংসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সেই মামলার নিষ্পত্তির আগেই অবৈধভাবে সামরিক আইন জারি ও স্বেচ্ছাচার চালানোর অভিযোগে ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আর ওই খবর জানার পরেই ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন প্রেসিডেন্টের সমর্থকরা। গত কয়েকদিন ধরেই বিক্ষোভ দেখিয়ে চলেছেন তাঁরা।  

শুক্রবার স্থানীয় সময় সকাল আটটার সময়ে গ্রেফতার করতে প্রাক্তন প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছয় তদন্তকারী সংস্থা ও পুলিশের একটি দল। কিন্তু ইওলের বাড়িতে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়তে হয় তাদের। প্রাক্তন প্রেসিডেন্টের সমর্থক ও নিরাপত্তা রক্ষীরা পুরো বাড়িটিকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছেন। তাদের বক্তব্য, ইওলের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা অবৈধ। ফলে ওই অবৈধ গ্রেফতারি পরোয়ানা কিছুতেই কার্যকর করতে দেওয়া হবে না। বাধার মুখে ইওলের বাড়ির বাইরেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন তদন্তকারীরা।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক