ফের সন্তানহারা রাক্ষুসে তিমি, জলের মধ্য দিয়ে ঠেলে নিয়ে চলেছে মৃত শাবককে

Share:

নিজস্ব প্রতিনিধি :  ফের শিরোনামে এল রাক্ষুসে তিমি। ২০১৮ সালে মৃত শাবকের দেহ ১৭ দিন ধরে ঠেলে নিয়ে আলোচনায় এসেছিল এই রাক্ষুসে তিমি।সেই তাহলিকোয়া ফের নতুন করে শোকে ভেঙে পড়ল। এবারও তার শাবক চিরতরে বিদায় নিল। সন্তানকে আর আদর করতে পারবে না তাহলিকোয়া। শোকে পাথর হয়ে শাবকের মৃতদেহ ঠেলে নিয়ে এগিয়ে চলেছে আমেরিকার ওয়াশিংটন উপকূলের দিকে। তা দেখে তাজ্জব বিশ্ববাসী।মৃত শাবকটিকে আগলে রেখে এগিয়ে চলেছে এই রাক্ষুসে তিমি।

বিশেষজ্ঞদের মতে সাধারণত কিলার তিমিরা মৃত শাবকের দেহ এক সপ্তাহ পর্যন্ত বয়ে নিয়ে যেতে পারে।এর আগে ওরকা তাহলিকোয়া ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া উপকূলে ১৭ দিন ধরে মৃত শাবককে ১৬০০ কিলোমিটার পথ বহন করে তিমি গবেষকদের নজর কেড়েছিল।

এই নিয়ে গবেষণা সংস্থা ‘সেন্টার ফর হোয়েল রিসার্চ’ জানিয়েছে, প্রতিটি শাবকের মৃত্যু তিমিদের জন্য বড় ক্ষতি।এটা মানুষের তুলনায় কম নয়।তাহলিকোয়ার জন্য তার শাবকের মৃত্যু বিশেষভাবে বেদনাদায়ক। তার চারটি শাবকের মধ্যে দুটির মৃত্যু হয়েছে, আর এই দুই শাবকই ছিল মেয়ে। এখন মেয়ে হারানোর যন্ত্রণা ভোগ করছে তাহলিকোয়ার। মৃত শাবকের দেহ আগলে বয়ে নিয়ে বেড়ানোর মাধ্যমে শোক পালন করছে এই তিমি। যা তিমিদের জন্য অত্যন্ত সাধারণ ব্যাপার।

উল্লেখ্য, সাম্প্রতিক বছর গুলোতে এই মাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গবেষকদের মতে, পুষ্টির অভাব এবং খাদ্যের অপ্রতুলতার কারণে তিমিদের প্রজননে ব্যহত হচ্ছে। এর ফলে তিমির বংশ কমতে শুরু করেছে। এছাড়াও দুষণের কারণে তিমির সংখ্যা কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক