সৌজন্য! মমতার জন্মদিনে শুভেচ্ছা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রবিবার সকাল থেকে মুখ্যমন্ত্রীর কাছে আসছে একগুচ্ছ শুভেচ্ছাবার্তা। সবার মত জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে ৯টা ৫০ নাগাদ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এক্স হ্যান্ডলে মোদি লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির জন্মদিনে আমার শুভেচ্ছা। ওনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি”।

অনেক সময় রাজনৈতিক ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মতের অমিল ঘটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবাস যোজনা সহ একাধিক  প্রকল্পের জন্য অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে বিবাদ দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রীর। তবে রাজনৈতিক ক্ষেত্রে মতবিরোধ থাকলেও সৌজন্যতারই প্রকাশ ঘটল নেটদুনিয়ায়।  

রবিবার ৫ জানুয়ারি ৭১তম জন্মদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশ, বিদেশের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ প্রায় ৩৪ বছরের ক্ষমতায় থাকা বামেদের পরাজিত করে ২০১১ সালে বাংলায় মুখ্যমন্ত্রীর মসনদে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৪ বছর ক্ষমতায় রয়েছেন তিনি। তৃণমূল অন্দর সহ সমস্ত রাজ্যবাসীর কাছে তিনি বাংলার দিদি নামেও পরিচিত।

 

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭