রাতের অন্ধকারে বীরভূমে তৃণমূল উপ প্রধানের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমাবাজি

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: তৃণমূল উপপ্রধানের বাড়িতে বোমা মারালো কারা ? , বিজেপির অভিযোগ নিরপত্তা নেওয়ার জন্য এই ঘটনা ঘটাছে।তৃণমূলের উপ-প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ। বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে বোমা মারে দুষ্কৃতিরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার(Shantinikatan P.S.) পুলিশ। একটি তাজা বোমাও উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত, ১ জানুয়ারি সাংবাদিক বৈঠক করে প্রাণ সংশয়ের অভিযোগ করেছিলেন কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহম্মদ ওহিদউদ্দিন ওরফে মামন শেখ। তারপরেই তাঁর লায়েকবাজারের বাড়িতে পড়ল বোমা৷ উপ-প্রধান মামন শেখ বলেন, “আমি ও আমার পরিবার প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। বাড়িতে এসে বোমা মেরে গিয়েছে৷ একটা বোমা ফাটেনি৷ পুলিশকে জানিয়েছি৷ পুলিশ তদন্ত করুক। দুষ্কৃতিরা ধরা পড়ুক৷ মালদায় দেখলেন তো গুলি করে দলের নেতা খুন হল৷ আমিও খুন হয়ে যেতে পারি।”

বোলপুরের কংকালীতলা গ্রাম পঞ্চায়েত নিয়ে কয়েকমাস ধরেই কাজল-কেষ্ট গোষ্ঠীর ঠাণ্ডা লড়াই চলছে৷ ১ জানুয়ারি লায়েকবাজারের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, প্রায় ২ মাস ধরে তাঁকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ এমনকি, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন মামন৷এরপরেই এদিন রাতে তাঁর লায়েকবাজারের(Layekbazar) বাড়িতে বোমা মারে দুষ্কৃতিরা, এমনটাই অভিযোগ। উপ-প্রধানের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে বোমা মারতে৷ খবর পেয়েই শান্তিনিকেতন থানার পুলিশ আসে ঘটনাস্থলে। বাড়ির কাছ থেকে একটি তাজা বোমাও উদ্ধার করে পুলিশ। একটি বোমা বিস্ফোরণ হয়েছে। আর একটি বোমা ফাটেনি। ঝোঁপে পরেছিল৷ উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) অনুপস্থিতিতে এই কংকালীতলা গ্রাম পঞ্চায়েতে একাধিক অনুষ্ঠানে এসেছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ।

২ বছর পর গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে অনুব্রত বীরভূমে ফেরেন৷ তারপরেই কংকালীতলা মন্দিরে(Kankaitala Temple) পুজো দিতে যান৷ মন্দিরের রাস্তা অনুব্রতর ছবিতে ঢেকে দেওয়া হয়৷ তারপর থেকে কাজল অনুগামীদের রোষানলে উপ-প্রধান মামন শেখ, এমনটাই অভিযোগ।প্রসঙ্গত, সদ্য মালদায় তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য৷ পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই অনুব্রতর গড়ে তৃণমূলের উপ-প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। একদিকে আতঙ্ক আরেকদিকে শুরু রাজনৈতিক তরজা।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা