আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পিৎজা খাবে বলে বায়না করছে খুদে ? পাউরুটি দিয়ে বানিয়ে দিন এই কন্টিনেন্টাল পদ

নিজস্ব প্রতিনিধি :  ফাস্টফুডের প্রতি শিশুর ঝোঁক তৈরি হচ্ছে ? অথচ এই সময় শিশুদের বাইরের খাবার খাওয়ালে হীতে বিপরীত হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। কেননা এতে প্রচুর পরিমাণে তেল-মশলা থেকে শুরু করে প্রক্রিয়াজাত ক্ষতিকর উপাদান রয়েছে, যা শিশুর স্বাস্থের জন্য ভাল নয়। শীতের সময়ে সংক্রমণ জনিত অসুখবিসুখ বাড়ে। পেটের গোলমালও বেশি হয়। এদিকে পিৎজা খাবে বলে বায়না ধরেছে খুদে। কি করবেন বুঝতে পারছেন না ? তবে শিশুর মন রাখতে বানিয়ে নিন পাউরুটি দিয়ে এই কন্টিনেন্টাল পদ। ধরতেই পারবে না খুদে। খেতেও যেমন সুস্বাদু তেমনি পিৎজার মতই দেখতে। জানুন সহজ রেসিপি।

উপকরণ : ২টি লম্বা পাউরুটি, ১০০ গ্রাম পনির, ৫ চা চামচ মাখন, আধ চামচ রসুন বাটা, হাফ চামচ চিলি ফ্লেক্স, আধ চামচ অরিগ্যানো, আধ চা চামচের মতো ধনেপাতা কুচি, গ্রেট করে নেওয়া চিজ ও মেয়োনিজ
প্রণালী : প্রথমে আপনাকে তৈরি করতে হবে গার্লিক বাটার। বাজারে গেলে কেনা যায়। কিন্তু এর থেকে ভাল নিজেই তৈরি করে নিন কোন ঝামেলা ছাড়াই। মাখনের সঙ্গে রসুন বাটা, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, ধনেপাতা কুচি ভাল করে মিশিয়ে নিন। এতেই তৈরি হয়ে যাবে রেস্তরাঁর মতো গার্লিক বাটার।

এবার পাউরুটি দুটি লম্বালম্বি ভাবে সমান দুই ভাগে কেটে নিন। চাটুতে পাউরুটির দুই পিঠ হালকা করে সেঁকে নিন। খুব কড়া করে সেঁকবেন না। হালকা সামান্য সেঁকে নিন। এবার পাউরুটির এক দিকে তৈরি করে রাখা গার্লিক বাটার ভাল করে মাখিয়ে নিন। উপর থেকে আরও খানিকটা চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো দিয়ে, অল্প লবন ছড়িয়ে দিন। সামান্য গোলমরিচের গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন।

আরও পড়ুন : ছুটির দুপুরে কব্জি ডুবিয়ে খান পালং চিকেন, রইল রেসিপি

এরপর পনির ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর মেয়োনিজে ডুবিয়ে পাউরুটির উপর রাখুন। উপর থেকে গ্রেট করা চিজ ছড়িয়ে দিন। চাটুতে একদম কম আঁচে ঢাকা দিয়ে চিজ গলে যাওয়া পর্যন্ত পাউরুটিগুলো সেঁকে নিন। যদি মাইক্রোওয়েভ অভেনে বেক করতে হয়, তা হলে অভেন আগে ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে নিতে হবে। তার পর পাউরুটি দিয়ে ৮ মিনিট বেক করুন। ব্যাস এবার খুদের সামনে দিন।

নজর কাটাতে চান ? রান্নাঘরের এই সব মশলা সাহায্য করবে আপনাকে

Published by:

Share Link:

More Releted News:

রোজ টক দই খেতে ভাল লাগে না? বানিয়ে নিন স্বাস্থ্যকর ইয়োগার্ট বার্ক

ভোটের পর রাজনৈতিক চর্চার সঙ্গে সন্ধ্যার আড্ডা জমান চিকেন ভিন্ডালু দিয়ে

একঘেয়ে এঁচোড় খেয়ে অরুচি? বানান কাঁঠাল বীজের ঝালভুনা

ঠাকুরবাড়ির হেঁশেলের নিরামিষ পদ ‘মরিচ ঝোল’, গরমে পেট ঠান্ডা রাখার সহজ রেসিপি

কম তেলেই বানান সুস্বাদু রুই মাছের পাতলা ঝোল, রইল সহজ রেসিপি

সন্ধ্যায় চায়ের সঙ্গে প্লেটে রাখুন বিটরুট-আলুর কাটলেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ