শেষমেশ বরাহনগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে আশার আলো,সরানো হবে বিটি রোডের নীচে টালা-পলতা জলের পাইপলাইন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর ব্যারাকপুর মেট্রো প্রকল্পে মিলল আশার আলো। সাংসদ পার্থ ভৌমিক এই প্রকল্পের অগ্রগতি জানতে চেয়ে আগেই চিঠি দিয়েছিলেন রেলমন্ত্রীকে। কল্যাণী এইমস পর্যন্ত চাওয়া হয়েছে মেট্রো। সেইমতো আবার সমীক্ষার কাজ শুরু করল মেট্রো।  

রেল প্রকল্প তৈরির সিদ্ধান্ত হয় ২০১০ সালে। প্রকল্প অনুযায়ী, লাইনটি বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত চলবে, যার দৈর্ঘ্য ১২.৫০ কিমি (৭.৭৭ মাইল)। বি টি রোড ধরে বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত চলবে মেট্রো। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য বরাদ্দ করে ২০৬৯ কোটি টাকা। ওই রাস্তায় দু’টি পুরনো পাইপলাইন সরিয়ে ৬৪ ইঞ্চির দু’টি নতুন পাইপ বসানোর জন্য কলকাতা পুরসভা এবং রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর মধ্যে একটি চুক্তি হয়। ব্রিটিশ আমলে পলতায় গঙ্গা থেকে জল তুলে তা শোধন করে টালা ট্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য বি টি রোডের নীচে পাইপ বসানো হয়েছিল। বি টি রোডের নীচ দিয়ে টালা-পলতা জলপ্রকল্পের ছ’টি পাইপলাইন গিয়েছে। এই পাইপলাইন সরানোর কাজেই আটকে আছে এই মেট্রো প্রকল্প।

সূত্রের খবর, পুরসভার ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে পাইপ লাইন সরিয়ে পুনঃস্থাপনের ব্যবস্থা করবে নির্মাণ সংস্থা। রেল বাজেটে এখনও অর্থ দেওয়া হয় এই প্রকল্পের। পুরসভা সূত্রে খবর, ওই সড়কের নীচে পানীয় জলের মূলত চারটি পাইপ রয়েছে। তার মধ্যে ৭২ ইঞ্চি ব্যাসার্ধের একটি বড় পাইপ সরানোই সবচেয়ে কঠিন কাজ বলে মনে করছে অভিজ্ঞ মহল। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, অত্যাধুনিক পদ্ধতিতে সেটা করা সম্ভব। মেট্রো রেলের এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে কলকাতা পুরসভার অন্দরেও ৷ মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ কোনও একটা পাইপ ক্ষতিগ্রস্ত হলেই বন্ধ হবে কলকাতার জল সরবরাহ ৷ তাই সমস্ত দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

 

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?