কম্বলের আড়ালে পাচারের চেষ্টা, তল্লাশি করতেই বেরিয়ে পড়ল ২ কোটির মাদক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কনকনে শীতে কম্বল গায়ে মুড়ি দিয়ে ট্রেনে ভ্রমণ করা, এটা নিতান্তই এক সাধারণ ঘটনা। কিন্তু কম্বল সরাতেই চক্ষুচড়ক গাছ তদন্তকারীদের। সেই কম্বলেই লুকিয়ে রাখা ছিল ২ কোটি টাকার মাদক! ট্রেনে এক যাত্রীর কোলের কাছে রাখা কম্বল তল্লাশি করতেই উদ্ধার হয় মাদক। ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনে।

পুলিশ সূত্রে খবর, কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর দেওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা রেল পুলিশের দল। সেই সময় এক ব্যক্তির আচরণ সন্দেহজনক দেখে তাকে তল্লাশি করতে শুরু করেন রেল পুলিশের কর্মীরা। ওই ব্যক্তির কাছে থাকা কম্বলে তল্লাশি করতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। সেই কম্বলের ভেতর থেকে উদ্ধার হয় ৪৬০ গ্রাম ব্রাউন সুগার। এই মাদকের বাজার মূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা। মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে যাওয়া হচ্ছিল মালদার কালিয়াচকে। এরপরই গ্রেফতার করা হয় কালিয়াচক নিবাসী ওই অভিযুক্তকে।

এই চক্রের সাথে কে বা কারা জড়িত? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ওই মাদক? কোথায় তা হাতবদল হতো? এর সব নানা প্রশ্নের উত্তর খুঁজতেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেই সঙ্গে শুরু হয়েছে তদন্ত।

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই