থাইল্যান্ডের অভয়ারণ্যে হাতিকে স্নান করাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ২২ বছরের স্প্যানিশ পর্যটকের

থাইল্যান্ডের একটি অভয়ারণ্যে হাতিকে স্নান করাতে গিয়ে মারা গেলেন স্প্যানিশ পর্যটক ব্লাঙ্কা ওজাঙ্গুরেন গর্সিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্যপ্রাণী হাতি দূর থেকেই ভাল লাগে, আদর করে কাছে গেলেই মহাবিপদ। শান্ত প্রাণী হলেও, রেগে গেলে হাতির থেকে ভয়ঙ্কর আর কোনও প্রাণী নেই। তার একটি পায়ের তলায় পড়লেই মৃত্যু অনিবার্য। এবার হাতির আক্রমণেই প্রাণ গেল একজন ২২ বছর বয়সী মহিলার। থাইল্যান্ডের একটি অভয়ারণ্যে হাতিকে স্নান করাতে গিয়ে মারা গেলেন স্প্যানিশ পর্যটক ব্লাঙ্কা ওজাঙ্গুরেন গর্সিয়া। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম অনুযায়ী, থাই অভয়ারণ্যে হাতির পরিচর্যা কেন্দ্রে একটি হাতিকে স্নান করাতে গিয়েই মৃত্যু হয় স্প্যানিশ মহিলার। তিনি উত্তর-পশ্চিম স্পেনের ভ্যালাডোলিডের বাসিন্দা।

জানা গিয়েছে, শুক্রবার (৩ জানুয়ারী) দক্ষিণ-পশ্চিম থাইল্যান্ডের কোহ ইয়াও এলিফ্যান্ট কেয়ারে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে একটি হাতিকে আদর করে স্নান করাতে যান ব্লাঙ্কা ওজাঙ্গুরেন গর্সিয়া। তখনই সে হাতির দাঁতে চরম আঘাত পান। এরপরে তিনি মারা যান। যদিও এই বিষয়ে এখনও ওই এলিফ্যান্ট কেয়ারের কর্তৃপক্ষ কিছু জানায়নি। ব্লাঙ্কা ওজাঙ্গুরেন গর্সিয়া কতটা আঘাত পেয়েছেন, সেটাও জানা যায়নি! তাঁর প্রেমিকও আঘাত পেয়েছেন কিনা তাও জানা যায়নি। ব্লাঙ্কা ওজাঙ্গুরেন গর্সিয়া, স্পেনের পামপ্লোনার নাভারা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বর্ষের ছাত্রী ছিলেন, তিনি আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেছিলেন। বিশ্ববিদ্যালয় গর্সিয়ার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। একটি বিবৃতি জারি করে, তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই মূহুর্তে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্প্যানিশ দূতাবাস প্রয়োজনীয় সমস্ত কনস্যুলার সহায়তা দিচ্ছে। তবে হাতি এত ক্ষিপ্ত হয়েছিল কেন, এই বিষয়ে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, পর্যটকদের সঙ্গে যোগাযোগের ছাপ দেওয়ার কারণে সেদিন হাতি্টি ক্ষিপ্ত থাকতে পারে। তবে থাইল্যান্ডে, হাতিকে স্নান করানোর বিষয়টি সাধারণ পর্যটন ক্রিয়াকলাপ। যা প্রাণীদের স্বাভাবিক আচরণ ব্যাহত করে। তাই মাঝে মধ্যেই ক্ষিপ্ত হয়ে ওঠে হাতি। প্রসঙ্গত, জাতীয় উদ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, থাইল্যান্ডে প্রায় ৪,০০০ এরও বেশি বন্য হাতি রয়েছে, যা প্রাথমিকভাবে পর্যটন শোতে ব্যবহৃত হয়।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক