রামপুরহাটের পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক, ঘুম উড়েছে প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার রামপুরহাটের হস্তীকাঁদা গ্রামে ।বীরভূমে একাধিকবার পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বিস্ফোরক(Explosive)।বীরভূমে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা হস্তীকাঁদা গ্রাম। আর এই গ্রামে একাধিকবার উদ্ধার হচ্ছে বিস্ফোরক। মঙ্গলবারও ফের এনফোর্সমেন্ট দফতরের কাছে গোপনে খবর পৌঁছয় । মঙ্গলবার বিশাল ফোর্স নিয়ে রামপুরহাটের হস্তিকাদা(Hastikada) এলাকায় হানা দেয় স্পেশাল টিম। কিছুটা ভিতরে পরিত্যক্ত ক্যাসার বাড়ির ভিতরে দেখতে পাওয়া যায়। সেই বাড়ির ভিতর ঢুকতেই হতবাক হন আধিকারিকরা।

একটি পরিত্যক্ত ক্যাসার অফিসের বাড়ির থেকে উদ্ধার হল বেশ কিছু ডিটনেটার ও কয়েল তার।এই বিস্ফোরক গুলি সাধারণত পাথর খাদানে পাথর ফাটানোর কাজে ব্যবহার করা হয় বলে জানা যায়। এই এলাকা থেকে রামপুরহাট থানা পুলিশ একাধিকবার উদ্ধার করে নিয়ে গেছে বহু বিস্ফোরক। আজ ফের উদ্ধার হল ২২ কয়েল তার ও প্রায় এক হাজারের মত ডিটনেটার। এর আগেরও গোপন সূত্রে খবর পেয়ে হস্তিকন্দা মোড়ে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দিযে ১৬ টি বস্তায় ৬৪০০ পিস জিলেটিন স্টিক উদ্ধার করেছিল রামপুরহাট থানার পুলিশ। এছাড়াও বীরভূমের মহম্মদ বাজার, নলহাটি, রামপুরহাট সহ একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল।

সেই ঘটনাগুলির তদন্ত ইতিমধ্যেই হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। মনোজ সিং নামে এক পাথর ব্যবসায়ীকেও গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। এছাড়াও গত অগস্ট মাসেই রদিপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ টি বাক্স উদ্ধার হয়। তার মধ্যে ১২ হাজার জিলেটিন স্টিক ছিল। এমনিতেই বীরভূম কার্যত বারুদের স্তূপ! প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের কাছেও এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। যেভাবে বীরভূমের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয়, তা নিয়ে পুলিশ প্রশাসনের চিন্তার বিষয়। তার মধ্যেই এখানে ডিটনেটার ও কয়েল তার কারা কী উদ্দেশ্যে জড়ো করেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌