উৎকর্ষ বাংলা থেকে চাকরি পেয়েছেন ১০ লক্ষ পড়ুয়া, জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনমুখী প্রকল্পের মধ্যে একটি ‘উৎকর্ষ বাংলা’। আর এবার এই প্রকল্প  থেকেই চাকরি পেয়েছেন   ১০ লক্ষ পড়ুয়া।    বুধবার স্টুডেন্টস উইকের সমাপ্তি অনুষ্ঠান থেকে ‘উৎকর্ষ বাংলা’ নিয়ে একথা জানলেন  মুখ্যমন্ত্রী ।

এদিন মমতা  বলেন, ‘বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে ওপেন অফার রয়েছে উৎকর্ষ বাংলা থেকে লোক নেওয়ার। এই  প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই ৪৭ লক্ষ পড়ুয়া প্রশিক্ষণ পেয়েছে। এর মধ্যে ১০ লক্ষ ছেলেমেয়ে চাকরি পেয়েছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য হল যুবসমাজকে প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে শিল্পক্ষেত্রে দক্ষ করে তোলা ।‘একই সঙ্গে ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রীর পরিসংখ্যানও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,’ ৮৯ লক্ষ কন্যাশ্রী  পড়ুয়া রাজ্যে কন্যাশ্রী পেয়েছে । চাই  কন্যাশ্রী ১ কোটি ছাড়িয়ে যাক। শুধু তাই নয় এখন বাংলায়  ৫০০ টা আইটিআই, পলিটেকনিক তৈরি করেছি। যেখানে ট্রেনিং পর্যন্ত দেওয়া হয়। সেবাই আমাদের ধর্ম। ‘

পাশাপাশি এ রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,’ কলকাতায় এখন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে।   জেলায় জেলায় নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে । আমাদের আমলে  নতুন ৩০টি বিশ্ববিদ্যালয় হয়েছে, নতুন ১৪টি মেডিক্যাল কলেজ হয়েছে। ৫৩টি কলেজ, ৭ হাজারের বেশি নতুন স্কুল হয়েছে ।‘ বলা বাহুল্য, ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ‘স্টুডেন্টস উইক’ পালন করে রাজ্য। এ দিন ছিল  স্টুডেন্টস উইকের সমাপ্তি অনুষ্ঠান । আর সেখান মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দেব, সায়নি ঘোষ, অদিতি মুন্সি, ব্রাত্য বসু, সায়ন্তিকা, রচনা সহ একাধিক নির্বাচিত জনপ্রতিনিধিরা ।  

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর