অনলাইনে খাবার অর্ডার দেন? নতুন বছরে টান পড়বে পকেটে

নতুন বছরের শুরুতে অনলাইন খাবার অর্ডার করতে গিয়ে এবার টান পড়তে পারে পকেটে

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা দুবছর ঘরবন্দি সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বেরেছে অনলাইন ফুড সংস্থাগুলির চাহিদা। তবে নতুন বছরের শুরুতে অনলাইন খাবার অর্ডার করতে গিয়ে এবার টান পড়তে পারে পকেটে।

এবার থেকে অনলাইন ফুড অ্যাপ যেমন জোমাটো কিংবা সুইগিকেও এবার পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে। ফলে এক ধাক্কায় খাবারের দাম বাড়তে চলেছে অনেকটাই। এমনটাই দাবি। আর তা ১লা জানুয়ারি ২০২২ সাল থেকেই কার্যকর হতে চলেছে।

অনলাইন ফুড অ্যাপগুলির উপরে জিএসটি বসানো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। চলতি বছর ১৭ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক বসে। আর সেই বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে উপ্সথিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর উপস্থিতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন ফুড অ্যাপ যেমন জোমাটো কিংবা সুইগিকেও এবার পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে। এতদিন রেস্টুরেন্টগুলিকে এই ট্যাক্স দিতে হত। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর এবার এই কর ফুড ডেলিভারি সংস্থাগুলি দেবে।

তবে এতে সাধারণ ইউজার্সদের কোনও সমস্যা হবে না। কারণ আগে থেকেই এই বিষয়টি সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই কর গ্রাহকের থেকে নয়, সংস্থা থেকে নেবে সরকার।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল