লন্ডনে যাওয়ার সময়ে ঢাকাই বিমানবন্দরে আটক নায়িকা নিপুন

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাবার সময় পুলিশের হাতে আটক হল চিত্রনায়িকা নিপুণ আক্তার। আপাতত ইমিগ্রেশন পুলিশি হেফাজতে রয়েছে নায়িকা। বিমানবন্দর থেকে তিনি লন্ডন যাচ্ছিলেন।

এই নিয়ে ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়।

তবে চিত্রনায়িকা নিপুণকে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায় নি। ইমিগ্রেশন পুলিশের কথায়, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। তাই তাঁরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। এর বেশি কিছু তাঁরা বলতে পারবে না।’

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নিপুণকে আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন। তবে এতদিন বাংলাদেশেই ছিলেন তিনি। লন্ডন যাবার প্রস্তুতিকালে বিমান বন্দর থেকে আটক করা তাঁকে। তাঁর বিরুদ্ধ ঠিক কি অভিযোগ রয়েছে তাও এখনও স্পষ্ট নয়।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী