Loading live market data...
Loading active stocks...
Connecting...

বুর্জ খলিফার গায়ে আপনার ছবি দেখতে চান? জানেন কত খরচ পড়ে..

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা হল ১৬৩ তলা!বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন ভবনগুলির মধ্যে বুর্জ খলিফা অন্যতম। শুধু তাই নয়, বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম বিল্ডিংও। বুর্জ খলিফার সম্পর্কে শোনেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তবে এই বিল্ডিংটি সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যেগুলো সাধারণ মানুষকে অবাক করে তোলে। সবচেয়ে অবাক করার বিষয় হল, বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে আপনাকে ছবি তুলতে গেলে কোন সেলিব্রেটি হওয়ার দরকার নেই। যে কেউ তাঁর ছবি ব্রুজ খলিফার সামনে তুলে ধরতে পারে। টাকার বিনিময়ে এই সুবিধা দিচ্ছেন বুর্জ খলিফা কতৃপক্ষ।

ভারতের স্বাধীনতা দিবসের দিন বুর্জ খলিফায় দেখা যায়, ভারতের জাতীয় পতাকার তেরঙ্গা রঙ। আবার শাহরুখ খানের জন্মদিনে, বুর্জ খলিফায় দেখা যায় শাহরুখ খানের ছবি। আপনিও কিন্তু চাইলেই বিখ্যাত বুর্জ খলিফার গায়ে বিজ্ঞাপন দিতে পারেন।আপনার জন্মদিনে আপনারও ছবি ফুটে উঠতে পারে বুর্জ খলিফায়। কীভাবে দেওয়া যায় এই বিজ্ঞাপন, কতই বা খরচ পড়ে জানেন কী?

৮২৮ মিটার এই ভবনে ছবি তুলতে গেলে দেশটির মূল্য হিসেবে আপনাকে ২.৫ লক্ষ দিরহাম দিতে হবে।যা ভারতীয় মুদ্রায় ৫৪ লক্ষ টাকার সমান।এরপর আপনার ছবি দেওয়া যাবে কিনা এই নিয়ে কতৃপক্ষ বিচার করবে।তারপরই আপনার ছবি দেখা যাবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে। তার জন্য কিছু শর্ত আছে। এর জন্য নির্দিষ্ট করে দিন ঠিক করে দেওয়া আছে। একইসঙ্গে আছে সময়। কতক্ষণ আপনার ছবি দেখানো হবে সেই হিসেবে ট্যাকের কড়ি খসাতে হবে আপনাকে। বুর্জ খলিফার গায়ে বিজ্ঞাপন দিতে গেলে সবার আগে ‘ইমার প্রপার্টিজ’-এর অনুমতি দরকার। ইমার প্রপার্টিজই বিশ্বের সর্বোচ্চ ভবনটির মালিক। তাদের সম্মতি ছাড়া, কোনও বিজ্ঞাপন এই ভবনের গায়ে দেখানো যায় না।

এবার আসা যাক, টাকা-পয়সার কথায়। বিজ্ঞাপনটি কতক্ষণ চলবে এবং কোন সময়ে চলবে, বুর্জ খলিফায় বিজ্ঞাপন দেওয়ার খরচ নির্ভর করে তার উপর। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যদি কেউ রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে একবারই কেউ একটি ৩ মিনিট দীর্ঘ বার্তা বা বিজ্ঞাপন দিতে চান বুর্জ খলিফার গায়ে। এর জন্য খরচ পড়বে ৩.৫ লক্ষ দিরহাম বা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৯.৬২ লক্ষ টাকা।

সপ্তাহান্তে বিজ্ঞাপন দিতে গেলে খরচ আরও বাড়বে। সপ্তাহান্তে, রাত ৮টা থেকে ১০টার মধ্যে ৩ মিনিটের বিজ্ঞাপনের মূল্য ৪.৫ লক্ষ দিরহাম বা ভারতীয় মুদ্রায় ১ কোটি ২ লক্ষ টাকা। যদি কেউ রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে দুবার ৩ মিনিটের বিজ্ঞাপন দিতে চান, তাকে খরচ করতে হবে ৫.৮ লক্ষ দিরহাম বা প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকা। আর বিজ্ঞাপনটি যদি সন্ধ্যা ৭টার পর থেকে মধ্যরাতের মধ্যে পাঁচবার দেখানো হয়, তাহলে আনুমানিক প্রায় ২.২৭ কোটি টাকা খরচ হবে।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর