মহাকুম্ভে দশাশ্বমেধ ঘাট ছাড়া আর কোন-কোন ঘাটে স্নান করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি ১২ বছরে একবার প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এই বছর এটি ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এই উপলক্ষে লক্ষাধিক ভক্ত ও পর্যটক কুম্ভ স্নান করতে এখানে এসে থাকেন। আপনিও কি মহাকুম্ভে স্নান করতে যাচ্ছেন ? তবে জানুন কোন কোন ঘাটে স্নান করবেন।

ত্রিবেণী ঘাট : গঙ্গা-যমুনা ও সরস্বতীর মিলনস্থলে নির্মিত ত্রিবেণী ঘাট। তিনটি নদীর সঙ্গমস্থল হওয়ায় এটি ত্রিবেণী ঘাট নামে পরিচিত। যদিও এই স্থানে শুধুমাত্র গঙ্গা-যমুনা মিলিত হয়।সরস্বতীকে দেখা যায় না। ধর্মীয় বিশ্বাস রয়েছে গঙ্গা-যুমনার সঙ্গে সরস্বতীও অলৌকিকভাবে গোপনে মিলিত হয়।ধর্মীয় তাৎপর্যের কারণে সারা বছরই এখানে স্নানের জন্য ভিড় জমে থাকে। 

দশাশ্বমেধ ঘাট: শুধু বারাণসীতেই নয়, প্রয়াগরাজেও দশাশ্বমেধ ঘাট গঙ্গার তীরে অবস্থিত। এটি দারাগঞ্জ লোকালয়ের সামনে গঙ্গার তীরে নির্মিত হয়েছে। ধর্মীয় বিশ্বাস আছে সৃষ্টিকর্তা ব্রহ্মা এই স্থানে দশটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং দশাশ্বমেশ্বর শিবকেও প্রতিষ্ঠা করেছিলেন। শ্রাবন মাসেও এই ঘাটের ভিড় চোখে পড়ার মত থাকে।

চন্দ্রশেখর আজাদ ঘাট : এই ঘাটটি প্রয়াগরাজের উত্তরাঞ্চলে অবস্থিত। এই ঘাটের ঐতিহাসিক গুরুত্ব আছে। কেননা ভারতীয় বিপ্লবী চন্দ্রশেখর আজাদের শেষকৃত্য এখানেই সম্পন্ন করা হয়েছিল। সম্প্রতি এই ঘাটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে  চন্দ্রশেখর আজাদ ঘাট। এর আগে এই ঘাট রসূলাবাদ ঘাট নামে পরিচিত ছিল।

শংকর ঘাট : রসুলবাদ ঘাট থেকে একটু সামনে গেলেই তেলিয়ারগঞ্জ এলাকায় গঙ্গার তীরে শংকর ঘাট রয়েছে। এখানে নির্মিত হয়েছে বিখ্যাত নাগেশ্বর শিব মন্দির। সারাবছরই প্রচুর ভক্তের সমাগম হয় এখানে।

আরও পড়ুন : এখানেই পড়েছিল অমৃতের ফোঁটা..জানেন কী মহাকুম্ভ মেলার ইতিহাস ?

রাম ঘাট : ভগবান রামের নামে বিখ্যাত এই ঘাটটি গঙ্গার উপর অবস্থিত। ত্রিবেণী এলাকায় থেকে খুব সহজেই পৌঁছোনো যায় এই ঘাটে। প্রতিদিনই ভক্তরা ভিড় জমায়।

এছাড়াও দারাগঞ্জ শ্মশান ঘাট, শিবকোটি ঘাট, বালুয়া ঘাটেও স্নান করতে পারেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল