সাতসকালে ইএম বাইপাসে মদ্যপ চালকের তাণ্ডব, ভয়াবহ দুর্ঘটনায় আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে খাস কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। শীতের সকালে শহর জুড়ে ব্যস্ততা শুরু হওয়ার আগেই উঠে এল দুর্ঘটনার ছবি। গাড়িটি উল্টোডাঙা থেকে ই এম বাসপাস ধরে এগোচ্ছিল। এরপরই প্রথমে পোস্টে এবং ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। আহত হন দুই জন। ঘটনাস্থলে এসেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, উল্টোডাঙা থেকে ইএম বাসপাসের দিকে দ্রুত গতিতে এগোচ্ছিল গাড়িটি। এরপরই আচমকায় যুবভারতী স্টেডিয়ামের ৫ নম্বর গেটের কাছে গাড়িটি একটি পোস্টে ধাক্কা মারে। তারপরও এগোতে থাকে। এরপর ধাক্কা মারে রাস্তায় থাকা ডিভাইডারে। আর তাতেই উল্টে যায় গাড়িটি। গাড়িতে থাকা দুই জনই আহত হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। রাস্তায় রাস্তায় বসানো আছে স্পিডোমিটার। তারপরও কীভাবে নির্ধারিত গতি ছাড়িয়ে যাচ্ছে ছোটে গাড়িগুলি? তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, গত নভেম্বর থেকে চলতি মাস অর্থাৎ জানুয়ারির মধ্যে শহরে গতির বলি হয়েছেন তিনজন। এর মধ্যে রয়েছেন মহিলা, রয়েছে শিশুও। গতকালও মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। আহত হন আরও কয়েকজন।পুলিশের সতর্কতা থাকা সত্ত্বেও কিছুতেই শহর জুড়ে কমছে না দুর্ঘটনা।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর