ডার্বির আগে বড় ধাক্কা ! ছোটদের ডার্বিতে লাল-হলুদকে হারিয়ে জয়ী মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুয়াহাটির ময়দানে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে ছোটদের ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে জিতল মোহনবাগান। ২-১ গোলে জিতল সবুজ-মেরুন।

শনিবার কল্যাণীর মাঠে রিলায়্যান্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টসের গ্রুপ পর্বের ম্যাচ ছিল। আর সেই ম্যাচেই মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৫ ফুটবলারেরা। প্রথমে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের অনেকটা সময় পর্যন্ত এগিয়ে ছিল তারা। মোহনবাগানের রক্ষাকর্তা হয়ে ওঠে রাজদীপ পাল। নির্ধারিত সময়ের খেলায় সমতা ফেরায় সে। পরে সংযুক্তি সময়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করে রাজদীপ। মোহনবাগান সমতা ফেরানোর পরে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। পেনাল্টি পায় তারা। কিন্তু গোল করতে পারেনি লাল-হলুদ ফুটবলার। তার খেসারত দিতে হয় দলকে। রাজদীপ দ্বিতীয় গোল করার পরে আর ফেরার সম্ভাবনা ছিল না ইস্টবেঙ্গলের। ১-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

উল্লেখ্য, বড়দের ডার্বিতে নামার আগে দুই প্রধানের অবস্থা দুরকম। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গল রয়েছে ১১ নম্বরে। তবে ডার্বিতে কোনও দলকে এগিয়ে রাখা মুশকিল। আইএসএলের প্রথম লেগের ডার্বি জিতেছিল মোহনবাগান। এবার কারা এগিয়ে থাকে, সেটাই এখন দেখার।  

মালদহে পুলিশি অভিযানে ধরা পরল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

‘আপনারা লেসবিয়ান নাকি?’ সুরজের সঙ্গে মৌনির বিবাহবিচ্ছেদ হতেই ট্রোলড দিশা

‘বলিউডে বাবার বকেয়া ছিল ১.২৭ কোটি টাকা, আমরা এক পয়সাও পাইনি’, দাবি আমজাদের ছেলের

‘গোলমাল ৫’-এর জন্যে অজয়ের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়!

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ

পেট্রোল-ডিজেলের বদলে হাইড্রোজেনে চলবে বাস, দিল্লিতে শুরু প্রথম পরিষেবা

অশনিসঙ্কেত! শেয়ারবাজারে ধস, ৯৬ টাকা পেরিয়ে গেল ডলারের দাম