মাত্র ৮ হাজারে ৮ তীর্থস্থান! উত্তরবঙ্গের পূণ্যার্থীদের জন্য IRCTC-র ধামাকা অফার

বারাণসীর কাশি, অযোধ্যার রামের জন্মভুমি, হরিদ্বার, ঋষিকেশ, রাম ও লক্ষ্ণণ ঝুলা, মথুরা, বৃন্দাবন, প্রয়াগরাজ দর্শণ করতে পারবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের ট্যুর অপারেটররা রেলের কাছে দাবি জানিয়ে আসছিলেন কম খরচে তীর্থ স্থান দর্শন করানোর কোনও ট্রেন চালানোর। কারণ ট্যুর অপারেটরদের কাছে পর্যটক ও তীর্থযাত্রীদের দাবি ছিল এটাই। এবার রেলের সহযোগী সংস্থা IRCTC এগিয়ে এল। ভারতীয় রেলের পক্ষ থেকে এই প্রথম উত্তরবঙ্গ থেকে ভারতের বিভিন্ন তীর্থ স্থান দর্শনের জন্য চালু হতে চলেছে ‘রামপথ দর্শন’ ট্রেন। যা ছাড়বে নিউ কোচবিহার স্টেশন থেকে।

আগামী ৭ ফেব্রুয়ারি নিউ কোচবিহার স্টেশন থেকে ‘রামপথ দর্শন’ নামে একটি বিশেষ ট্রেনের যাত্রা শুরু হবে। ট্রেনটি ময়নাগুড়ি রোড স্টেশন, জলপাইগুড়ি রোড স্টেশন, নিউ জলপাইগুড়ি, কাটিহার এই চারটি স্টেশনেও থামবে। এই স্টেশনগুলি থেকেও তীর্থ যাত্রীদের নিয়ে যাত্রা করবে। তবে বিশেষ ট্রেনটিতে কেবলমাত্র স্লিপার ক্লাস থাকছে। ৮ রাত্রি ৯ দিনের এই প্যাকেজে প্রত্যেক যাত্রীকে মাথা পিছু ৮৫০৫ টাকা করে দিতে হবে।

যে সমস্ত তীর্থস্থানে ভ্রমনের সুযোগ পাবেন

ট্রেনটিতে টিকিট থাকলে কাঠিহার ছাড়বার পর বারাণসীর কাশি, অযোধ্যার রামের জন্মভুমি, হরিদ্বার, ঋষিকেশ, রাম ও লক্ষ্ণণ ঝুলা, মথুরা, বৃন্দাবন, প্রয়াগরাজ দর্শণ করতে পারবেন। মোট ৮ রাত্রি ৯ দিনের প্যাকেজ।

কী কী সুযোগ-সুবিধা পাবেন তীর্থযাত্রীরা?

IRCTC জানয়েছে, এই ট্রেনে যাত্রীদের সম্পূর্ণ নিরামিষ আহার দেওয়া হবে। প্রতিদিন সকালে চা-বিস্কুট, দুপুরের খাবার, বিকেলে ইভিনিং টি এবং রাতের খাবারের ব্যবস্থা থাকছে মূল ভাড়ার মধ্যেই। এছাড়া সকালে জলখাবারের ব্যবস্থা থাকছে। সংস্থা জানিয়েছে প্রতিবার পর্যাপ্ত খাবার দেওয়া হবে। একইসাথে দেওয়া হবে পানীয় জল। পাশাপাশি বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে প্রতিটি কামরার একজন করে কর্মীও থাকবেন। কোভিডবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যবস্থা থাকছে ট্রেনে। প্রত্যেককে দেওয়া হবে কোভিড কিট। এছাড়া একটি কামরা সম্পূর্ণ ফাঁকা থাকবে। ট্রেনে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে সেই আইসোলেশন কামরায় রাখা হবে। উত্তরবঙ্গ থেকে প্রথম রামপথ দর্শন ট্রেনের টিকিট বুকিং শুরু হয়েছে ইতিমধ্যেই। ইচ্ছুক যাত্রীরা ক্লিক করতে পারেন এই লিঙ্কে www.irctctoirism.com ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল