স্বামী বিবেকানন্দের ১৬৩ তম আবির্ভাব দিবসে রাজ্যব্যাপী অনুষ্ঠান পালন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য তথা গোটা দেশ জুড়ে আবেগ- প্রেরণের নাম স্বামী বিবেকানন্দ। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতার সিমলা স্ট্রিটে জন্মগ্রহণ করেন তিনি। স্বামী বিবেকানন্দের আদর্শের বানী সমগ্র জাতি, ধর্মের কাছে অনুপ্রেরণার প্রতীক। স্বামীজির জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবেও পালন করা হয়। আজ তথা শনিবার স্বামীজির ১৬৩ তম জন্মদিন উপলক্ষ্যে মেতে উঠেছে গোটা কলকাতাবাসী।

এই উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় রয়েছে নানা অনুষ্ঠান। বিবেকানন্দের জন্মভিটা উত্তর কলকাতার সিমলাতে এবং বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, তাঁর পদধূলিধন্য আলমবাজার ও বরানগর মঠ সহ বিভিন্ন ধর্মীয় পীঠস্থানে মর্যাদার সঙ্গে পালিত হবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে কুচকাওয়াজ, বৃক্ষরোপণ, বই, স্মারক প্রকাশ হবে। সেমিনার, স্মারক বক্তৃতা, প্রদর্শনী সহ একাধিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে জন্মভিটাতে দিনভর হবে অনুষ্ঠান।

শনিবার রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ  জানান, অনুষ্ঠানের তালিকায় থাকছে শোভাযাত্রা, ভক্তিগীতি, বিবেকানন্দ বন্দনা, সেতার, ভজন, ধর্মসভা, শ্রুতিনাটক, জীবন‑বাণী নিয়ে আলোচনা, ভক্ত সম্মেলন, তথ্যচিত্র প্রদর্শন (বিশ্ব চিন্তাবিদদের দৃষ্টিতে স্বামী বিবেকানন্দ), চিত্র প্রদর্শনী প্রভৃতি। সংস্থার তরফে জানানো হয়েছে,শেষদিন সন্ধ্যায় হবে শ্রুতিনাটক ‘নটি বিনোদিনী’। এই অনুষ্ঠান চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। 

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি