ঢাকায় প্লট বরাদ্দ নিয়ে এবার হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা রুজু ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি : অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ তাঁর পরিবারের বিরুদ্ধে ৩ টি মামলা করল দুর্নীতি দমন কমিশন। এই মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নাম রয়েছে। দুদকের কথায়, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে পূর্বাচল নিউ টাউনের প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

এই নিয়ে দুদকের মহাপরিচালক আখতার হোসেন জানান, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ হাসিনা রাজউকের শীর্ষ কর্মকর্তাদের সহযোগিতায় সরকারের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ দেন। এই বরাদ্দের তালিকায় শেখ হাসিনা ছাড়াও তার ছোট বোন সহ তাঁর পরিবারের ৬ সদস্যদের নাম রয়েছে। বরাদ্দের মধ্যে আছে ১০ কাঠার ৬ টি প্লটসহ মোট ৬০ কাঠা জমি।

দুদকের তরফে জানানো হয়েছে, শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ দুদক থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় গত ২৭ ডিসেম্বর। তারা রূপান্তরিত নামে বাংলাদেশের পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬ টি প্লট বরাদ্দ নিয়েছেন। তাই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন