‘মৃত্যুর পর ঠিক কী হয়’ , আত্মহত্যার আগে গুগলে সার্চ নবম শ্রেণির ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মন ছিল না পড়াশোনায়। বন্ধুদের সাথে সারাদিন ধরে চলত আড্ডা আর ঘোরাফেরা। এই নিয়ে বাড়িতে রোজই অশান্তি লেগেই থাকত। এর জন্য রয়্যাল এনফিল্ড বুলেট বিক্রি করে দেয় মা ও দাদা। সেই রাগেই পিস্তল দিয়ে গুলি করে আত্মঘাতী হল নবম শ্রেণির ছাত্র। মৃত্যুর আগে ওই কিশোর ‘মৃত্যুর পর মানুষের কী হয়?’বলে গুগল সার্চ করেছিল বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। পরিবার সূত্রে খবর, গত ১১ জানুয়ারি মেরঠের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে মাকে আনতে গিয়েছিলেন কিশোরের দাদা। দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং তারা একটি বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। মা ও তার বড় ছেলে জানলা দিয়ে ঢুকে দেখেন ছেলেটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে আসে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী কিশোরের মা মেরঠ মেডিক্যাল কলেজের নার্স এবং বড় ভাই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। গত বছর কিশোরের বাবা প্রয়াত হয়েছেন। ১৭ বছর বয়সী কিশোর পড়াশোনায় মনোযোগী ছিল না এবং তার পরিবারের সদস্যরা প্রায়ই বন্ধুদের সঙ্গে বাইকে ঘুরে বেড়ানোর জন্য তাকে বকাঝকা করত। পড়াশোনায় মন দেবেন ভেবে বাইক বিক্রি করার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু তাদের এই সিদ্ধান্তে রাগ করে আত্মহত্যা পথ বেছে নেয় কিশোর। পুলিশ একটি ৩১৫ বোরের দেশি পিস্তল উদ্ধার করেছে। ছেলেটি কীভাবে অস্ত্র পেল? তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল