চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই নির্ধারিত হবে ‘গুরু’ গম্ভীরের ভবিষ্যত

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হারের পরেই টিম ইন্ডিয়ার অন্দরের ফাটল প্রকাশ্যে এসে পড়েছে। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে অধিনায়ক রোহিত শর্মা-বিরাট কোহলির কার্যত মুখ দেখাদেখি বন্ধ। সিনিয়র ক্রিকেটারদের একাংশও দলের হেড স্যরকে পছন্দ করছেন না। সূত্রের খবর, ‘গুরু’ গম্ভীরকে নিয়ে বিশেষ চিন্তাভাবনা শুরু করেছেন বোর্ডের শীর্ষ কর্তারা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের পরেই কোচের পদে গৌতম গম্ভীরকে রাখা হবে কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দল যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে কোচের চাকরি থেকে যাবে গম্ভীরের। নাহলে বিদায় নিতে হবে। গম্ভীরের বিকল্প হিসাবে অস্থায়ীভাবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তাও ঠিক করে রেখেছেন বোর্ড কর্তারা।

রাহুল দ্রাবিড় সরে দাঁড়ানোর পরে গত বছরের জুলাই মাসে রোহিত শর্মাদের হেড স্যর হয়ে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। শুরুটা ভাল হলেই পরে মুখ থুবড়ে পড়ে টিম ইন্ডিয়া। ‘গুরু’ গম্ভীরের প্রশিক্ষণে ১০টি টেস্টের মধ্যে ৬টিতেই হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। এমনকি বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে যেতে হয়েছে। শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজ হারতে হয়েছে।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে আসছে ইংল্যান্ড দল। ওই সিরিজের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতীয় দলের পারফরম্যান্সের ওপরে বিশেষ নজর রাখা হচ্ছে। রোহিত শর্মা-বিরাট কোহলিকে দল থেকে ছেঁটে ফেলতে গুরু গম্ভীর যে নোংরা খেলা শুরু করেছেন, তা না পসন্দ বোর্ড কর্তাদের একাংশের। তাঁরা মনে করছেন, দলকে একসূত্রে বাঁধার পরিবর্তে বিভাজনের রাস্তায় হেঁটেছেন গম্ভীর। যার প্রভাব পড়ছে খেলোয়াড়দের খেলায়।

 

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী