১৫ মাস বাদে গাজা যুদ্ধের অবসান, যুদ্ধবিরতি চুক্তি ইজরায়েল-হামাসের

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মিলল সুখবর। দীর্ঘ ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধের অবসান ঘটতে চলেছে। কেননা বুধবারই (১৫ জানুয়ারি) কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে ইজরায়েল সরকারের প্রতিনিধিদের বৈঠকে উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও যুদ্ধবিরতির শর্ত হিসাবে কী-কী থাকছে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের রাজধানী তেল আবিব-সহ একাধিক শহরে অতর্কিতে রকেট হামলা চালায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। এমনকি ইজরায়েলের মাটি থেকে বেশ কয়েকশো নিরীহ মানুষকে অপহরণ করে নিয়ে এসে গাজা ভূখণ্ডে নিজেদের হেফাজতে রাখেন হামাস সদস্যরা। ওই হামলার বদলা নিতে গাজায় পাল্টা হামলা চালায় ইজরায়েল সরকার। বিমান ও স্থল হামলায় ধ্বংসস্তুপে পরিণত করে দেয় গাজা ও পশ্চিম তীর ভূখণ্ড। গত ১৫ মাস ধরে চলা হামলায় ৪৬ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক। নিহতদের সিংহভাগই মহিলা এবং শিশু। ২৩ লক্ষ ফিলিস্তিনি ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছেন।

সূত্রের খবর, যুযুধান হামাস ও ইজরায়েল সরকারের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে ঐক্যমত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির জন্য গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলি সৈন্য সরিয়ে নেওয়ার যে শর্ত ছিল হামাসের, তা প্রত্যাহার করে নিয়েছে সংগঠনটি। তাছাড়া এও ঠিক হয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিন হামাস তিনজন বন্দিকে মুক্তি দেবে। অন্য দিকে জনবহুল এলাকাগুলো থেকে সৈন্য সরিয়ে নিতে শুরু করবে ইজরায়েল। সাতদিন পরে হামাস আরও চারজন অপহৃত বন্দিকে মুক্তি দেবে। আর ইজরায়েলি সেনারা গাজার দক্ষিণ এলাকা থেকে বাস্তুচ্যুত মানুষজনকে উত্তরের এলাকায় ফেরার সুযোগ করে দেবে। কাতার ও মিশরের মধ্যস্থতায় যুযুধান দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হল। মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার দিন কয়েক আগেই হামাস ও ইজরায়েলের মধ্যে চুক্তি যথেষ্টই তা‍ৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড