হাতে নগদ মাত্র ৫০ হাজার, কোনও বাড়ি-গাড়ি নেই কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিন-তিনবার দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন। তিন দফায় ১০ বছরের মতো রাজধানীর প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্ব সামলেছেন অরবিন্দ কেজরিওয়াল। ভারতীয় রাজনীতিতে ধূমকেতুর মতো উত্থান ঘটা আম আদমি পার্টির প্রধানের কত টাকার সম্পত্তি রয়েছে, তা নিয়ে অনেকেরই কৌতুহল রয়েছে। গতকাল বুধবারই (১৫ জানুয়ারি) সেই কৌতুহলের অবসান ঘটেছে। নয়া দিল্লি বিধানসভা আসন থেকে লড়াই করার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়েই হলফনামায় নিজের সম্পত্তি, দেনা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে এনেছেন আপ সুপ্রিমো।

কী জানিয়েছেন হলফনামায়? দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে ৫০ হাজার টাকা। আর ব্যাঙ্কে রয়েছে ২ লক্ষ ৯৬ হাজার টাকা। তবে নিজস্ব কোনও বাড়ি ও গাড়ি নেই। ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৭ লক্ষ ২১ হাজার টাকা। অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৭০ লক্ষ টাকার। সবমিলিয়ে তিনি ১ কোটি ৭৩ লক্ষ টাকার মালিক। কোনও ঋণ নেই।

অন্যদিকে অরবিন্দের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের হাতে রয়েছে নগদ ৪২ হাজার টাকা। গুরুগ্রামে নিজস্ব ফ্ল্যাট রয়েছে। এছাড়া পাঁচ আসনের মারুতি বোলেনো মডেলের একটি গাড়ি রয়েছে। সেই সঙ্গে রয়েছে ৩২০ গ্রাম সোনা। যার বাজারমূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা। এক কেজির মতো রুপো রয়েছে, যার মূল্য ৯২ হাজার টাকা। এক কোটি টাকার অস্থাবর সম্পত্তির পাশাপাশি দেড় কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। অর্থা‍ৎ কেজরি দম্পতির সম্পত্তির পরিমাণ সব মিলিয়ে ৪ কোটি ২৩ লক্ষের মতো।

গত পাঁচ বছরে সম্পত্তি তেমন বৃদ্ধি পায়নি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর। কেননা, ২০২০ সালে বিধানসভা ভোটের সময়ে যে হলফনামা জমা দিয়েছিলেন তাতে ৩ কোটি ৪০ লক্ষ টাকার সম্পত্তি দেখিয়েছিলেন কেজরিওয়াল। অর্থা‍ৎ ৫ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে ৮৩ লক্ষ টাকার মতো। ২৫ শতাংশের মতো বেড়েছে। ২০১৫ সালের বিধানসভা ভোটের সময়ে আপ সুপ্রিমোর সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ১০ লক্ষ টাকা। উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর প্রথমবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন কেজরিওয়াল। পরের বছর ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি কংগ্রেস সমর্থন তুলে নেওয়ায় ইস্তফা দেন। এর পরে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। এক টানা ৯ বছরের বেশি দায়িত্ব পালন শেষে গত বছর ২১ সেপ্টেম্বর ইস্তফা দেন। 

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর