সইফের ওপরে হামলার ঘটনায় ফড়নবিশ সরকারকে বিঁধল উদ্ধব সেনা

অভিনেতার উপর এমন প্রানঘাতী হামলার ঘটনায় মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নভিস সরকারকে বিঁধলেন উদ্ভব সেনা। পাশাপাশি তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের বান্দ্রায় অভিনেতা সইফ আলি খান এবং করিনা কাপুরের বাড়িতে ভয়াবহ হামলা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) মধ্যরাতে তারকা দম্পতির বাড়িতে একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির অনুপ্রবেশ। চুরির ধান্দায় সইফের বাড়িতে প্রবেশ করেছিলেন ব্যক্তি। তাঁদের বাড়িতে ঢোকামাত্রই তাঁদের বাড়ির পরিচারিকা র সঙ্গে তুমুল তর্কাতর্কি হয়। যা শোনামাত্রই অভিনেতা তড়িঘড়ি সেখানে ছুটে যান। পরিবারকে বাঁচাতে চোরের সঙ্গে অভিনেতার হাতাহাতি হয়। তখনই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটি অভিনেতাকে ৬ বার ছুরিকাঘাত করে সেখান থেকে পালায়। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ। এরপর দ্রুত অভিনেতাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং তাঁর অস্ত্রোপচার করা হচ্ছে। অভিনেতার ঘাড়ে ও পিঠে কোপ লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর অভিনেতার উপর এমন প্রানঘাতী হামলার ঘটনায় মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নভিস সরকারকে বিঁধলেন উদ্ভব সেনা। পাশাপাশি তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন। এত নিরাপত্তা সত্ত্বেও অভিনেতার উপর কীভাবে হামলা হল, তা নিয়েও প্রশ্ন করেছেন উদ্ভব সেনার টিম।

যদিও হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং এখনও সনাক্ত করা যায়নি। বর্তমানে সইফ আলি খান মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে শিবসেনা (ইউবিটি) রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন এবং তিনি মহারাষ্ট্রের সরকারের দিকে প্রশ্ন তুলে বলেছেন, “কী লজ্জাজনক ঘটনা! মুম্বইয়ে একের পর এক হাই-প্রোফাইল ব্যক্তির উপর হামলা চালানো হচ্ছে! মুম্বই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? কেন বারবার বড় ব্যক্তিত্বরা টার্গেট হচ্ছেন? সইফের উপর হামলার বিষয়টা খুব মর্মান্তিক। বাবা সিদ্দিকেকে প্রকাশ্যে মেরে ফেলা, সলমান খানকে মৃত্যু হুমকি, যে কারণে বুলেট প্রুফ বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন নায়ক, আর এখন বান্দ্রায় সইফ আলি খানের উপর হামলা! কোথায় নিরাপত্তা রয়েছে?”

এদিকে শারদ পাওয়ারের নেতৃত্বা ধীন এনসিপি শিবিরের মুখপাত্র ক্লাইড ক্র্যাস্টো নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সইফ আলি খানের উপর আক্রমণ যথেষ্ঠ উদ্বেগের কারণ। তাঁরা এত নিরাপত্তা নিয়ে বসবাস করে, তাঁদের বাড়িতেই হামলা, তাহলে সাধারণ নাগরিকদের সঙ্গে কী হতে পারে?” অন্যদিকে কংগ্রেস সাংসদ বর্ষা গায়কওয়াদ বলেছিলেন যে তিনি “এই নির্লজ্জ আক্রমণে অত্যন্ত মর্মাহত”। অন্যদিকে অভিনেতার দল মিডিয়া ও ভক্তদের ধৈর্য ধরতে অনুরোধ করেছেন।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ