যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষ , আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। আর তাতে জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন । তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে ।  রবিবার দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে। জানা গিয়েছে, সিমলাপাল হয়ে খাতড়ার দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। আর তখনই ঘটে দুর্ঘটনাটি ।

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে একটি যাত্রীবাহী বাস ৯ নম্বর রাজ্য সড়ক ধরে সিমলাপাল থেকে খাতড়ার দিকে যাচ্ছিল । আর তখনই উল্টো দিক থেকে একটি লরি এসে পড়ে । এরফলে বাস এবং লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় । জখম হয়েছে বাস এবং লরির  চালক সহ  ১৫ জন । তাদেরকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে আহত এক বাস যাত্রী জানিয়েছেন, ‘তিনি মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। আচমকাই বাসের মধ্যে প্রবল জোরে ঝাঁকুনি হতে শুরু করে।  সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। তারপর কী হল বলতে পারব না । অনেক যাত্রী আহত হয়েছেন।‘ কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখন জানা যায়নি। দুই গাড়ির গতিবেগ  খতিয়ে দেখা হচ্ছে।  এই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর