‘ফাঁসির দাবিতে আমিই রাস্তায় নেমেছিলাম’, সঞ্জয়ের শাস্তি ঘোষণার আগে বললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : আর কিছু সময়ের অপেক্ষা। এরপরই আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় দোষীর সাজা ঘোষণা হবে। সমস্ত রাজ্যবাসী, গোটা দেশ নজর রেখেছে শিয়ালদহ আদালতের উপর। সকলের মুখে একটাই কথা আজ সাজা ঘোষণা। এমন আবহে জেলা সফরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের অতীত মনে করিয়ে দিলেন সকলকে।

এই নিয়ে তিনি জানালেন, ‘ফাঁসির সাজা হোক, সবাই চান। আমি তো প্রথম ফাঁসির দাবি তুলে রাস্তায় নেমেছিলাম।সবাই নেমেছিল। আগের কয়েকটা ধর্ষণ-খুন মামলায় দোষীদের মৃত্যুদণ্ড শুনিয়েছে আদালত।তবে বিচারকদের সাজা ঘোষণা করতে একটু সময় লাগে। তাঁদের তো খতিয়ে দেখে  তবেই রায় দিতে হয়।’

একইসঙ্গে পুলিশের প্রশংসা করে তিনি বলেন, পুলিশ খুব ভালো কাজ করেছে। কুলতলি, জয়গাঁ, গুড়াপের ঘটনায় মৃত্যুদণ্ড ঘোষণার কথা মনে করিয়ে পুলিশের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী।

শনিবারই আর জি কর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুন-কাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে ধৃত সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয় রায়কে। তদন্ত শেষে ১৬৪ দিনের মাথায় সাজা শোনানো হবে দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। ফাঁসি অথবা যাবজ্জীবন কারাবাসে সাজা হবে তার। সাজা ঘোষণার ঠিক আগে সোমবার জেলা সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মৃত্যুদণ্ডের পক্ষে আরও একবার সওয়াল করে গেলেন। বললেন, ‘সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমি তো ফাঁসির দাবিতে পথে নেমেছিলাম। অনেকেই ফাঁসির জন্য মিছিল করেছে, আন্দোলন করেছে। রাজ্যে বেশ কয়েকটি মামলায় মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে।’

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭