Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এ কি কাণ্ড! তিরুমালার তীর্থস্থানে ‘এগ বিরিয়ানি’ খেতে গিয়ে ধরা পড়ল একদল ভক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : তামিল ভাষায় তিরুমালা কথার অর্থ হল ‘পবিত্র পাহাড়’। সমতলে তিরুপতি স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ড থেকে বাসে চড়ে পাড়ি দিতে হয় ৮৬০ মিটার উচ্চতার তিরুমালা মন্দির শহরে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে এই মন্দিরটি অবস্থিত। দেশ-বিদেশের বহু প্রান্ত থেকে হতদরিদ্র, ক্রোড়পতি, মেগাস্টার, রাজনীতিবিদ, দেশের বাইরের কূটনীতিবিদরাও তিরুপতি মন্দির দর্শন করতে আসেন। ওই এলাকাটাকে পবিত্র এলাকা বলে উল্লেখ করা হয়। নিয়ম অনুযায়ী ওই এলাকার আশেপাশেও আমিষ খাওয়া বারণ আছে। তবে আচমকাই দেখা গেল অন্য দৃশ্য। ভক্তরা মিলে তৃপ্তি করে খাচ্ছেন ‘এগ বিরিয়ানি।’ এখানে আমিষ এল কীভাবে তা নিয়ে হুড়হুড়ি পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুমালার রামবাগিচা বাসস্ট্যান্ডের কাছে।

সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায় তামিলনাড়ু ভিত্তিক একদল ভক্তরা মিলে তিরুমালার পবিত্র পাহাড়ে এগ বিরিয়ানি খাচ্ছে। যা নিয়ে সরব হয়েছে ধর্মপ্রাণ মানুষেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী। ভক্তদের কড়া সতর্ক করে তারা। ভক্তদের প্রত্যেকেই তামিলনাড়ুর তিরুভাল্লুরের কাছে গুম্মাদিপুদি গ্রামের বাসিন্দা। প্রথামিকভাবে তাদের সতর্ক করে পুলিশ। তাদের বোঝানো হয় এইজায়গায় আমিষ খাওয়া যাবে না। ভক্তরা পাল্টা পুলিশকে জানান, তারা জানতেন না এই স্থানে আমিষ খাওয়া নিষিদ্ধ আছে। তাই তারা অজান্তেই ভুল করে ফেলেছে।

এই ঘটনায় পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছে জনতারা। তাদের দাবি পুলিশ কেন চেক করে নি তাদের কাছে কি জিনিসপত্র আছে। চেক না করেই তীর্থস্থানে যাওযার অনুমতি দিয়েছিল পুলিশ। পুলিশের আরও সতর্ক হওয়া উচিত ছিল।

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

শিবপুরে বিজেপির টিকিটে জিততেই রুদ্রনীলকে ফোন প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী