জানেন কী, বন্দিদশায় সংশোধনাগারের ভিতরে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন নেতাজি?

এমনকী সংশোধনাগারেই সরস্বতী পুজো করেছিলেন সুভাষচন্দ্র বসু। তাতে অনেক বাধা দিয়েছিলেন ইংরেজরা। কিন্তু উপেক্ষা করে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন নেতাজী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদে জেলায় অনেক অবদান রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। নবাব সিরাজ উদ দৌল্লার গড় হলেও স্বাধীনতা আন্দোলনে প্রচুর অবদান রয়েছে মুর্শিদাবাদের। আর ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীরযোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু। তবে নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু কীভাবে হয়েছিল, এখনও তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেকের মতে, নেতাজি সুভাষচন্দ্র বসু আজও বেঁচে রয়েছেন। যদিও এমনটা ভাবা অস্বাভাবিক। যাই হোক, আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ১২৮ তম জন্মশতবার্ষিকী। জানুন নেতাজি সম্পর্কিত একটি অজানা তথ্য! ১৯২৪ সালে সুভাষচন্দ্র বসু রাজবন্দি হিসাবে বহরমপুর কারাগারের ৭ নম্বর ঘরে বন্দী ছিলেন।

যেটি এখন মানসিক চিকিৎসাকেন্দ্র। বন্দি সুভাষচন্দ্র বসু সেই সময় পড়ার বই পাঠানোর অনুরোধ জানিয়ে দাদা শরৎচন্দ্র বসুকে চিঠি লিখেছিলেন। এমনকী তিনি আর সকল বন্দিদের জন্য নানারকর দাবি করেছিলেন। জেলেই শুরু করেছিলেন টেনিস খেলা। এমনকী সংশোধনাগারেই সরস্বতী পুজো করেছিলেন সুভাষচন্দ্র বসু। তাতে অনেক বাধা দিয়েছিলেন ইংরেজরা। এরপর তিনি আদালতে আবেদন করেছিলেন। এবং ইংরেজরা যুক্তি দেখিয়েছিল তিনি, জেলে দল বানাতে চাইছেন। কিন্তু নেতাজি যুক্তি দেখিয়েছিলেন, ইংরেজরা যদি ঈশ্বরের আরাধনা করতে পারেন। তিনি কেন পারবেন না? এরপররেই আদালতের নিরদেশে তিনি সংশোধনাগারেই সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন নেতাজি। জেলেই  বর্তমানে এই সংশোধনাগার মানসিক হাসপাতাল তৈরি হয়েছে। কিন্তু রয়ে গিয়েছে সুভাষ চন্দ্র বসুর নানা অবদান। জানা যায়,সেই সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্যে বহরমপুর, কখনও বেলডাঙা, কখনও কান্দিতে, জেমোতে, জিয়াগঞ্জ, জঙ্গিপুরে গিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। তাঁর মতো আপোষহীন স্বাধীনতা সংগ্রামী আজও ভারতের গর্ব।

১৯১৩ সালের মে মাসে একদল ঐতিহাসিকদের সঙ্গে বহরমপুর থেকে হেঁটে লালবাগ গিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। সেখানে গিয়ে তিনি ঘি আলু সেদ্ধ ভাত খেয়েছিলেন। মুর্শিদাবাদ জেলায় তাঁর প্রচুর অবদান আজও মনে রেখেছেন মানুষ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল