বাইডেন অধ্যায়ের অবসান, মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু ট্রাম্প জমানা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন মুলুকে শেষ হল জো বাইডেনের রাজত্ব। শুরু হল ডোনাল্ড ট্রাম্পের জমানা। সোমবার (২০ জানুয়ারি) ক্যাপিটাল হিলসে এক জমকালো অনুষ্ঠানে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ৭৮ বছর বয়সী রিপাবলিকান নেতা। তাঁর সঙ্গেই ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট হিসাবে শপথের পরেই উপস্থিত অতিথি ও দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে চিরাচরিত ভঙ্গিমায় ট্রাম্প বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে আজ থেকেই সোনালি যুগের শুরু হল। আমেরিকার সার্বভৌমত্ব বজায় রাখবে। কেউ নিজেদের স্বার্থে আমাদের ব্যবহার করতে পারবে না। যারা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছেন, তাদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। সব অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে।’

গত বছরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে ঐতিহাসিক জয় লাভ করেন ট্রাম্প। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে একাধিক রেকর্ডও গড়েছিলেন গোটা বিশ্বের কাছে খ্যাপাটে হিসাবে পরিচিত রিপাবলিকান নেতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার রেকর্ডও গড়েছেন। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের শপথ অনুষ্ঠান ঘিরে ক্যাপিটাল হিলসে চাঁদের হাট বসেছিল।

টেসলা কর্ণধার ইলন মাস্ক, অ্যামাজন কর্ণধার জেফ বেজোস-সহ বিশ্বের সেরা ধনকুবেররা হাজির ছিলেন। সেই সঙ্গে হাজির ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, ন্যান্সি পেলোসি সহ বিশিষ্ট অতিথিরা। ভারতের তরফে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পকে শপথবাক্য পাঠ করান।

প্রেসিডেন্ট হিসাবে শপথের পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ট্রাম্পকে  শুভেচ্ছা জানিয়েছেন।

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি