তৃণমূল কাউন্সিলরের খুনের ঘটনায় মাফিয়াদের হুঁশিয়ারি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মালদার নিহত তৃণমূল কাউন্সিলর  দুলাল  ওরফে বাবলা  সরকারের হত্যাকাণ্ডের পরেই শোকপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবার মালদার ইংরেজবাজারে পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে ফের নিহত বাবলা সরকারকে নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী । মঙ্গলবার তিনি জানান,’বাবলার অসম্পূর্ণ কাজ শেষ করবে স্ত্রী চৈতালি ।‘

মমতা আরও  বলেন,’ দুলাল সরকার, যাকে আমি বাবলা বলে চিনি সেই ছাত্র রাজনীতির সময় থেকে, তাকে হারানো মানে আমার স্বজনকে হারানো।  ওঁর পরিবারের সঙ্গে আছি । ‘  সেইসঙ্গে মাফিয়াদের নিয়ে বড় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী । তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,’   সমাজে মাফিয়াদের কোনও স্থান নেই। যারা সন্ত্রাস ছড়ায়, তাদের কোনও জায়গা নেই।‘ বলা বাহুল্য, গত ২ জানুয়ারি ইংরেজবাজারে প্রকাশ্যে দিবালোকে শুটআউটে দুলাল সরকার খুন হন । এরপর এই জন্য  মুখ্যমন্ত্রী পুলিশকে দায়ী করেছিলেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন,’ তাদের অপদার্থতার কারণে এভাবে দলের নেতাকে হারাতে হল।‘ এই আবহে এবার  মাফিয়াদের বিরুদ্ধে কড়া  বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। যা নিঃসন্দেহে খুবই  তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুনঃ কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে ফের সরব মমতা

অন্যদিকে এদিন মালদা তৃণমূল নেতা – কর্মীদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী । তিনি জানিয়ে দিয়েছেন,’ এবার থেকে তৃণমূল নেতারা সপ্তাহে একদিন সাধারণ মানুষদের বাড়ি গিয়ে কথা বলুন। তাদের খোঁজ খবর নিন । তাদের কাছ থেকে   অসুবিধার কথা শুনুন। ‘ একথায় বলা যায়, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগেই জনসংযোগের ওপর বিশেষ নজর দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়।  

মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টার জেরে বিঘ্নিত পরিষেবা, গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে ট্রেন

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর