৫৯ টি চা বাগান খুলেছে রাজ্য সরকার, কালকিনির মাটিতে দাঁড়িয়ে দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে কোন কিছুই করেনি কেন্দ্রীয় সরকার। আর তা নিয়েই বৃহস্পতিবার কালচিনির সুভাষিণী চা বাগানের সভা থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,’ কেন্দ্র কোন চা বলয় খোলেনি। কোন টাকাও তারা দেয় না । আমরা নিজেদের উদ্যোগে এখানে ৫৯ টি চা বাগান খুলেছি।‘

সেইসঙ্গে উত্তরবঙ্গের জন্য রাজ্য কোন খাতে কত টাকা বরাদ্দ রয়েছে তাও এদিন সামনে আনেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্য ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকারও বেশি কাজ করেছে। ৮ হাজার শ্রমিককে জমি পাট্টা দেওয়া হয়েছে । ৩০ হাজার মানুষ আজ পরিষেবা পেয়েছে ।  মানুষের কাজের জন্য চালু করা হয়েছে কর্মশ্রী প্রকল্পও।‘ বলা বাহুল্য, এদিন তরাই ডুয়ার্সের চা বাগানের সরকারি মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পে ১০৮ কোটি ৭৩ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী । একথায় বলা যায়, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে নিজেদের  মাটি শক্ত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছেন মমতা  বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ‘চক্রান্তের শিকার নেতাজি’, সুভাষের জন্মদিনে বিস্ফোরক অভিযোগ মমতার

অন্যদিকে এদিনের কালাচিনিতে নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছে মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি অভিযোগ তুলেছেন, ‘ নেতাজির তৈরির যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে । নেতাজি চক্রান্তের শিকার।’  সেইসঙ্গে নেতাজির অন্তর্ধান নিয়ে  কেন্দ্রকে তোলেন  তিনি ।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা