মমতার হাত ধরে ২৮ জানুয়ারি শুরু হচ্ছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা

Share:

নিজস্ব প্রতিনিধি,সল্টলেক:আগামী ২৮ শে জানুয়ারি মঙ্গলবার শুরু হচ্ছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ওইদিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। তার আগেই শনিবার বইমেলার যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সল্টলেক করুণাময়ী সংলগ্ন বইমেলা প্রাঙ্গণ একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। সেখানে মেলা আয়োজক সংস্থা, পাবলিশার্স এন্ড বুক সেলার গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেট, দমকল সহ প্রশাসনিক একাধিক শীর্ষ স্তরের কর্তারা।

বৈঠক শেষে বিধাননগরের পুলিশ কমিশনার(CP) মুকেশ কুমার বলেন, বইমেলার সফল করতে পর্যাপ্ত সিসি ক্যামেরা, পুলিশি নজরদারি সহ যাবতীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে।দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, অগ্নিনির্বাপন ব্যবস্থাকে মজবুত রাখা হচ্ছে বইমেলা প্রাঙ্গণে(Book Fair Ground)। মেলা মাঠের স্টলের অলিগলিতে অগ্নিসংযোগ ঠেকাতে ১২টি মোটরবাইক কর্মী মোতায়েন রাখা হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তিতে থাকছে ফায়ার রোবট, ইঞ্জিন ইত্যাদি সরঞ্জাম।বৈঠক শেষে বইমেলা পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু, গিল্ড কর্তৃপক্ষ ও বিধাননগর পুলিশ। এদিকে,বিশ্ব হিন্দু পরিষদকে বইমেলা স্টল নয়। বিশ্ব হিন্দু বার্তাকে স্টল দিচ্ছে গিল্ড। ২৪৯ নম্বর স্টল পাচ্ছে বিশ্ব হিন্দু বার্তা। জানালেন গিল্ড সেক্রেটারি ত্রিদিব চট্টোপাধ্যায়।

অনেক রকম বিতর্ক হচ্ছিল যে গিল্ড(Guild) বিশ্ব হিন্দু বিরোধী। বিশ্ব হিন্দু পরিষদকে দিচ্ছে না। আমরা প্রথম থেকে যেটা বলে আসছি যে জন্য বিশ্ব হিন্দু পরিষদ আমাদের বিরুদ্ধে মামলাও হয়েছে এবং মামলা খারিজ হয়ে গেছে গতকাল। আমরা একটা জায়গাতেই এটি ছিলাম যে আমরা কোন সংগঠনকে স্টল দেব না আমরা ভারতীয় জনবার্তাকে দিয়েছি বিজেপিকে দেয়নি, আমরা তৃণমূল কংগ্রেসকে দেইনি, জাগো বাংলা কে দিয়েছি। আমরা গণশক্তিকে দিয়েছি সিপিআইএমকে দেইনি। কংগ্রেস বার্তাকে দিয়েছি। কংগ্রেসকে দেইনি।

ঠিক সেই ভাবে প্রথমেই বলেছিলাম আপনারা বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন দিন। গিল্ডের এই মামলা খারিজ হয়ে যাওয়ার পর আমরা ওনাদের বলি আপনারা দয়া করে বিশ্ব হিন্দু বার্তা নামে নিতে পারেন। উনারা সম্মত হন এবং শুক্রবার ওদের প্রতিনিধি এসে বিশ্ব হিন্দু পরিষদ বার্তা নামে অ্যাপ্লিকেশন করে গেছেন। আমরা গিল্ড সেটা গ্রহণ করি ও তাদেরকে ফর্ম দিই। বিশ্ব হিন্দু বার্তাকে অত্যন্ত একটি ভালো জায়গায় স্টল দেওয়া হচ্ছে। ২৪৯ নম্বর স্টল।

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই