ইজরায়েলকে মারণঘাতী ২০০০ পাউন্ড বোমা দিচ্ছে আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলকে ২০০০ পাউন্ড বোমা দেওয়ার বিষয়টি আটকে রেখেছিল। বিষয়টি স্থগিত করে রাখা হয়েছিল। এবার প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি খতিয়ে দেখার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

এই নিয়ে নিজের সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, ‘এমন অনেক জিনিস, যা ইজরায়েল চেয়েছিল, অর্থও দিয়েছিল, কিন্তু বাইডেন সরবরাহ করেননি। সেগুলো এখন দেওয়ার পরিকল্পনা চলছে।’ ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শপথের আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। চুক্তির আওতায় হামাসের হাতে থাকা ইজরায়েলি বন্দিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হচ্ছে। পাল্টা ইজরায়েলের কারাগারে আটক থাকা ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইজরায়েলও।

এর আগে ট্রাম্প হামাসদের হুঁশিয়ারি দিয়েছিল গাজা আটক ইজরায়েলিদের মুক্তি দিতে হবে। না হলে ‘চরম মূল্য’ চোকাতে হবে। এরপরেই হামাসরা ইজরায়েলি পণবন্দিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এমনকী বন্দীদের বিদায় দেওয়ার সময় তাদের হাতে তুলে দিচ্ছে উপহারও।

উল্লেখ্য, দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে হামাস ও ইজরায়েল দুপক্ষই। তাই এখন গাজায় চলছে যুদ্ধবিরতি।জোরকদমে চলছে বন্দি বিনিময় পর্ব।প্রায় ১৫ মাস পর হামাসদের ডেরা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরছেন ইজরায়েলের পণবন্দিরা। শনিবার(২৫ জানুয়ারি)অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখেছেন আরও চারজন ইজরায়েলি মহিলা সেনা। জানা যায় হামলার সময় গাজা সীমান্তে ওই ৪ মহিলা সেনা মোতায়েন ছিলেন তাঁরা।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি