আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাবার কাছ থেকে শেখা, ‘পদ্মশ্রী’তে সম্মানিত হয়ে আবেগে ভাসলেন ঢাকি গোকুলচন্দ্র দাস

নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন গোকুলচন্দ্র দাস নামের এক ঢাকি। বাংলার ‘ঢাকি সম্রাট’ পুরস্কার পেলেন তিনি। প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যেয় ঘোষিত হয়েছে দেশের পদ্মসম্মান প্রাপকদের নাম। সেই তালিকায় নাম উঠেছে গোকুলচন্দ্র দাসেরও। তাতেই আবেগে ভেসেছে গোকুলচন্দ্র দাস।

শনিবার যখন এই তালিকা ঘোষণা করা হয়, তখন তিনি ছিলেন দিল্লিতে। সেখান থেকেই নিজের আবেগ ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। জানিয়েছেন, ‘পুরুষতান্ত্রিক’ এই বাদ্যযন্ত্রকে রপ্ত করে আজ যে ভাবে মহিলারা পারদর্শী হয়ে উঠেছেন, তাতে গর্বিত তিনি।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ঢাকি পরিবারের ছেলে তিনি। বাবার কাছেই শেখা। তবে তিনি ঢাক পেটান না, বাজান। এটা একটা শিল্প। তার বাবা খুব নাম করা ঢাকি ছিলেন। মতি ঢাকিকে এক নামে সকলে চিনতেন।

উল্লেখ্য, গোকুল তার প্রতিভা দেখিয়েছেন সান ফ্রান্সিসকো, শিকাগো, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বার্লিন-সহ একাধিক জায়গায়।দর্শকদের মনও জুগিয়েছেন তিনি। তবে তিনি এই প্রতিভাকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, এলাকার মহিলাদের মধ্যেও তা ছড়িয়ে দিয়েছেন। তাঁর কাছে প্রশিক্ষণ নিতে আসে মহিলারাও। গ্রামের মেয়েরা ঘর সংসার সামলে ঢাক বাজান, সেই ঢাক বাজিয়ে সংসারও টানেন।২০১০ সাল থেকে শতাধিক মহিলা ঢাকিকে প্রশিক্ষণ দিয়েছেন গোকুলচন্দ্র। মহিলাদের সুবিধার কথা ভেবে দেড় কেজি ওজনের ঢাকও তৈরি করেছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ