দিল্লিতে আম আদমি পার্টি সরকার গড়লে উপমুখ্যমন্ত্রী হবেন শিসোদিয়া-ই, বড় ঘোষণা কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন বিধানসভা ভোটে রাজধানীতে আম আদমি পার্টি ফের সরকার গড়লে উপমুখ্যমন্ত্রী হবেন আবগারি কেলেঙ্কারিতে অভিযুক্ত মণীশ শিসোদিয়া। রবিবার (২৬ জানুয়ারি) প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যায় জংপুরায় এক নির্বাচনী সভায় এ কথা জানিয়ে দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। ওই দিন এক দফাতেই রাজধানীর ৭০ বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। ৮ ফেব্রুয়ারি জানা যাবে ফলাফল। রাজধানীতে ক্ষমতা ধরে রাখতে যেমন জোরকদমে ঝাঁপিয়েছে বিজেপি, তেমনই ক্ষমতা ধরে রাখত কোমর কষে আসরে নেমেছে শাসকদল আম আদমি পার্টিও। জংপুরা আসনে আপের হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। যিনি আবগারি নীতি কেলেঙ্কারির জেরে সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন। ওই গ্রেফতারের পরেই দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন। বেশ কয়েক মাস জেল খাটার পরে শীর্ষ আদালত থেকে জামিন পেয় মুক্তি পেয়েছেন।

এদিন জংপুরায় মণীশ শিসোদিয়ার হয়ে নির্বাচনী প্রচার করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনী সভায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘মণীশ আমার সেনাপতি এবং ছোট ভাই। মণীশকে আমি প্রচণ্ড ভালবাসি। দিল্লিতে ফের সরকার গঠন করতে চলেছে আম আদমি পার্টি। সবাই একটাই কথা বলছে, ২-৪টে আসন কম হলেও সরকার গড়বে আপ। আর ওই সরকারের উপমুখ্যমন্ত্রী হবেন মণীশ। আর মণীস উপমুখ্যমন্ত্রী হলে এক ফোনেই আপনাদের যাবতীয় সমস্যার সুরাহা হবে। কোনও আধিকারিকের হিম্ম‍ৎ হবে না, উপমুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের ভোটারদের ফোন না ধরার।’

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু