‘বাবা আমায় ক্ষমা করে দিও’, স্ত্রীর অত্যাচার থেকে মুক্তি পেতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

তিনি পেশায় একজন বেসরকারি কর্মচারী ছিলেন। স্থানীয় বাসিন্দাদের কথায়, পিটার এবং তাঁর স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তবে গত কয়েকদিনে ঝামেলা আরও বাড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার অতুল সুভাষের ছায়া কর্ণাটকে। স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে বিরক্ত হয়ে আত্মহত্যা করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে, কর্ণাটকের হুবলি শহরের অশোক নগর থানার আওতাধীন চামুন্ডেশ্বরী নগরে। ব্যক্তি সুইসাইড নোট রেখে গিয়েছেন। যেখানে তিনি বাবার উদ্দেশ্যে লিখে গিয়েছেন, ‘বাবা, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করুন।’ ব্যক্তির নাম পিটার। তিনি সুইসাইড নোটে জানিয়ে গিয়েছেন তাঁর মৃত্যুর জন্যে তাঁর স্ত্রী পিঙ্কি দায়ী।

সুইসাইড নোটে লেখা ছিল, ‘আমার স্ত্রী পিঙ্কি আমাকে প্রতিনিয়ত মারধর করে। সে আমাকে মেরে ফেলতে চায়। তাই তাঁর কাছ থেকে বাঁচতে আমার এই সিদ্ধান্ত, স্ত্রীর অত্যাচারে আমি আত্মহত্যা করছি। বাবা, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করুন।’ সূত্রের খবর, পিটার নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি পেশায় একজন বেসরকারি কর্মচারী ছিলেন। স্থানীয় বাসিন্দাদের কথায়, পিটার এবং তাঁর স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তবে গত কয়েকদিনে ঝামেলা আরও বাড়ে। স্ত্রী পিঙ্কির হয়রানির শিকার হয়েই আত্মহত্যা করেছেন পিটার। এই ঘটনায় আবারও অতুল সুভাষের ছায়া ভেসে উঠছে।

যিনি মাস কয়েক আগে বেঙ্গালুরুতে আত্মহত্যা করেছেন। তিনি পেশায় একজন এআই ইঞ্জিনিয়ার ছিলেন। মৃত্যুর আগে একটি লম্বা ভিডিও এবং কয়েক পাতার সুইসাইড নোট লিখে গিয়েছেন তিনি। এবং সুইসাইড নোটে অতুল তাঁর মৃত্যুর জন্যে স্ত্রী নিকিতা সিঙ্ঘানিয়া, শাশুড়ি নিশা, স্ত্রীর ভাই অনুরাগ এবং স্ত্রীর কাকা সুশীলকে দায়ী করে গিয়েছেন। যেখান তিনি বলে গিয়েছিলেন, তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ মামলা চলছে। এবং তাঁর স্ত্রী কোটি টাকার সম্পত্তি চান। আত্মহত্যার জন্যে প্ররোচিত। তাই তিনি নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেন। এরপরেই অতুলের স্ত্রী, তাঁর শ্যালক, তাঁর শাশুড়ি, কাকা শ্বশুরের বিরুদ্ধে যৌতুক হয়রানি থেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো ৯ টি মামলা দায়ের করা হয়। আত্মহত্যা করার আগে, অতুল সুভাষ ২৪ পাতার সুইসাইড নোট লিখে গিয়েছিলেন এবং ৮১ মিনিটের একটি ভিডিওও করেছিলেন। তিধি সুইসাইড নোটে লেখেন, ‘আমার নিজের ট্যাক্সের টাকা দিয়ে এই আদালত, এই পুলিশ এবং পুরো ব্যবস্থা আমাকে, আমার পরিবারকে এবং আমার মতো অন্যান্য মানুষকে হয়রানি করবে। আর আমি না থাকলে টাকাও থাকবে না, বাবা-মা ভাইকে কষ্ট দেওয়ার কোনও কারণও থাকবে না।’

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর