আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকা ক্ষেপে গিয়ে লাথি কষাল বরের ঘোড়া, ঘটনাস্থলেই প্রাণ হারাল শিশু

নিজস্ব প্রতিনিধি: আনন্দ করে বাবা-মায়ের সঙ্গে যাচ্ছিল বিয়েতে, কিন্তু তার ভাগ্যে যে মরণ লেখা আছে, তা কে জানত! হ্যাঁ, বরের জন্যে আনা ঘোড়ার লাথি খেয়ে প্রাণ গেল এক নিষ্পাপ শিশুর। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশ রাজ্যের কানপুর হনুমন্ত বিহার এলাকায়। মৃত শিশুটির বয়স ৬ বছর, তাঁর নাম কৃষ্ণ গুপ্তা। ক্লাস 1-এর ছাত্র ছিল কৃষ্ণ। মৃত শিশুটির বাবা সুরেশ গুপ্তা পেশায় এক E-রিকশা চালক। বিয়ের ১২ বছর অনেক চেষ্টা এবং ইচ্ছার পর বাবা-মা হয়েছিলেন সুরেশ এবং তাঁর ঘরণী। প্রথম সন্তানের মুখ দেখেছিলেন সুরেশ এবং তাঁর পত্নী, কিন্তু সেই সুখ বেশিদিন সইল না। সন্তানাহারা হলেন সুরেশ। তবে ঠিক কী কারণে মারা গেল সুরেশের ৬ বছরের পুত্র?

আসলে ঘটনার দিন কানপুরে একটি বরযাত্রীর শোভা বেরিয়েছিল। ঠিক সেই সময়েই বড়সড় দুর্ঘটনা টি ঘটে। আসলে পাত্রীপক্ষ বরকে বসানোর জন্যে একটি ঘোড়ার ব্যবস্থা করেছিলেন। সেইমতো বরকে নিয়ে যাওয়ার জন্যে ঘোড়া ডাকা হয়। এত পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, বর ঘোড়ায় চড়ে বিয়ের অনুষ্ঠান স্থলে যাওয়ার আগে ঘোড়া থেকে নেমে মন্দিরে পুজো দিতে যান। ঠিক তখনই বিয়ের সানাই বেজে ওঠে, উচ্চস্বরে মিউজিক বাজাতে থাকে ব্যান্ডের দলবল। এবং এই আওয়াজে ঘোড়াটি ভয় পেয়ে যায়। সে লাথি মারতে শুরু করে। ঘোড়ার ঠিক পেছনেই দাঁড়িয়েছিল সুরেশের ৬ বছরের শিশু। আর ঘোড়াল লাথি লেগে যায় শিশুটির গায়ে।

স্বাভাবিকভাবেই নিষ্পাপ শিশুটি ঘোড়ার লাথি সহ্য করতে পারেনি, তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি এবং তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শিশুটি হাসপাতালের যাওয়ার আগেই মারা যায়। তবে নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনায় কোনও আইনি ব্যবস্থা নেননি। ময়নাতদন্তও করতে চান নি। পরিবারের একজন সদস্য বলেন, এটা কারও ভুল ছিল, অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Published by:

Share Link:

More Releted News:

রানওয়ে নয়, এবার জলেই ল্যান্ডিং! ভারতে শুরু হতে চলেছে প্রথম বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

বৈষ্ণোদেবীকে দর্শন করে ফেরার পথে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৫ জন

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ