নেই এসি, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ৫ ঘন্টা ধরে শ্বাসকষ্টে ভোগান্তি যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি ফ্লাইটে যাত্রীদের সঙ্গে বিমান সদস্যদের দুর্ব্যবহার করার অভিযোগ বেড়েছে। এবার বিমান কতৃপক্ষের গুরুতর গাফিলতির অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়া ফ্লাইটে। মুম্বই থেকে দুবাই যাওয়ার জন্য এক যাত্রী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উঠলে তার সঙ্গে মানবিক আচরণ করা হয় নি।এমনকী সাহায্যের জন্য কেউ এগিয়ে আসে নি বলে অভিযোগ করলেন তেজস্বী আনন্দকুমার সোনি নামের এক ব্যক্তি। সাফ জানালেন বিমান কতৃপক্ষের গাফিলতির কারণে প্রাণ চলে যেতে বসেছিল সকলের। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তারা। যা নিয়ে হইচই শুরু হয়েছে নেটপাড়ার।

তেজস্বী আনন্দকুমার সোনি নামের ওই যাত্রী জানান,সকাল ৮ টা ২৫ মিনিটে ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। কিন্তু তখনও বিমানে কোন এসি ছিল না। ৫ ঘন্টা ধরে এসি ছাড়াই বসে থাকতে হয়েছিল যাত্রীদের। ফ্লাইটে তিনি একা ছিলেন না। পুরো ফ্লাইটে শিশু ও বয়স্করাও ছিল। রীতিমত তাদের শ্বাসকষ্ট শুরু হয়েছিল। কিন্তু বিমান সদস্যদের কোন মাথা ব্যথা ছিল না তাতে। বিমান সেবিকাদের বললে তারা কেউ মাথা ঘামায় না। এর ফলে শ্বাসকষ্ট থেকে বাঁচতে নিজেরাই বিমানের গেট খুলে দেয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বিমানের ভেতরে দরজা বন্ধ ছিল। এদিকে ভেতর থেকে যাত্রীদের চিৎকার ভেসে আসছিল। তারা রীতিমত চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, ‘দরজা খুলুন আপনারা। আমাদের শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। জীবনের ঝুঁকি নিতে পারবো না। আর আপনাদের বিশ্বাস করছি না….’

এদিকে পুরো ঘটনায় চুপচাপ দেখছিলেন বিমানের ক্যাপ্টেন। তিনি যাত্রীদের আতঙ্কিত না হওয়ার নির্দেশ দেন।সকলকে শান্ত হতে বলেন। ৫ ঘন্টা ধরে যাত্রীরা ক্ষোভ দেখায়।এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেট নাগরিকরা ক্ষোভে ফুঁসে উঠেছেন। তাদের একাংশের দাবি বিমান কতৃপক্ষের গাফিলতির জন্য কড়া শাস্তি দেওয়া হোক।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

Auto Draft

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি