হাতে নেই লম্বা ছুটি! Weekend-এ ঢুঁ মেরে আসুন রাজ্যের এই তিন স্থানে

কোলাঘাট (কলকাতা থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত): পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ণ নদীর কূলে গড়ে ওঠা কোলাঘাটকে অবশ্যই একটি পিকনিক গন্তব্য করতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত আস্তে আস্তে রাজ্য ছাড়ছে। তাই এখনও যদি কোথাও ঘুরতে না গিয়ে থাকেন, তা হলে চলে যান। পুরোদস্তুর শীত এনজয় করুন। কি ভাবছেন তো, অফিস থেকে লম্বা ছুটি পাচ্ছেন না, তাহলে কোথায় যাবেন? চিন্তা কি, এ রাজ্যের মধ্যেই রয়েছে একাধিক ঘোরার জায়গা, যেখানে একদিন থাকাও যাবে আবার দিনে-দিনে ফেরাও যাবে। সুতরাং এ সপ্তাহান্তে সরস্বতী পুজো যদি বাড়িতে না হয়, তাহলে সঙ্গীর সঙ্গে মন পছন্দ জায়গাগুলিতে ঘুরে আসুন। তালিকায় রাখুন এ জায়গাগুলি!

তালিকায় অন্তর্ভুক্ত প্রথম ৩টি স্থান কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। তাই আপনার বাজেটও হবে ব্যয় সাপেক্ষ!

১. কোলাঘাট (কলকাতা থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত): পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ণ নদীর কূলে গড়ে ওঠা কোলাঘাটকে অবশ্যই একটি পিকনিক গন্তব্য করতে পারেন। এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম শহর কোলাঘাট শহরটি ইলিশ মাছ ও ফুলের জন্যেও বিখ্যাত। এখানে দর্শনীয় স্থানে রয়েছে, রূপনারায়ন নদীর কূল।

২. রায়চক (কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত): ডায়মন্ড হারবারের একটি ছোট্ট শহর হল রায়চক। প্রাচীন সময় এখানে একটি দুর্গ ছিল, তবে সেটি এখন ধ্বংসপ্রাপ্ত। পরিবর্তিতে গঙ্গার পাড়ে অবস্থিত রেডিসন দুর্গ পুনর্নির্মাণ করে একটি পাঁচতারা হোটেল করা হয়েছে। রোমাঞ্চকর ভ্রমণপ্রেমীদের জন্যে রয়েছে অ্যাডভেঞ্চারের সুযোগ। এখান থেকে পূর্ব মেদিনীপুর জেলার কুকড়াহাটি বা হাওড়া জেলার গাদিয়াড়া যাওয়ার জন্য অনায়াসে যাওয়া যাবে।

৩. টাকি (কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত): ইছামতি নদীর তীরে, কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরে টাকি অবস্থিত। এই ইছামতি নদীর অপর পাড়েই বাংলাদেশ। সুন্দরী, গোলপাতা ইত্যাদি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বিভিন্ন রকম গাছের সমন্বয়ে টাকি পৌরসভা এখানে একটি ছোট সুন্দরবন তৈরি করেছেন। সুতরাং এখানে ঘুরতে বের খরচও হবে না। এখানকার দর্শনীয় স্থান হল- ইছামতি নদীর তীর, ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল