অবিশ্বাস্য! ৩২ ঘন্টা ধরে ধ্বংসস্তূপে আটকে থাকা পরিবারের জীবন বাঁচাল গ্যাস সিলিন্ডার

সূত্রের খবর, নবনির্মিত চারতলা ফ্ল্যাটের ছাদের স্ল্যাব এলপিজি সিলিন্ডারের উপর পড়ে যাওয়ায় পরিবারটি বেঁচে যায় এবং ছাদের স্ল্যাবের তলায় আটকে পড়ে যান, তাঁদের কোনও ক্ষতি হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্নার গ্যাস সিলিন্ডার বাঁচাল একটি পরিবারের ৪ সদস্যের প্রাণ। আসলে কথায় আছে না, রাখে হরি, মারে কে? হ্যাঁ, সম্প্রতি দিল্লিতে এমনই একটি অলৌকিক ঘটনা ঘটেছে। দিল্লির বুরারিতে একটি চারতলা ভবন ধসের ৩২ ঘণ্টা পর ৪ জনের একটি পরিবারকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এই ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিল মোট ২১ জন, যার মধ্যে ২ জন নাবালক-সহ ৫ জনের মৃত্যু হয়। একই সঙ্গে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। যাঁদের মধ্যে ছিলেন ওই ৪ সদস্যের পরিবার। সূত্রের খবর, নবনির্মিত চারতলা ফ্ল্যাটের ছাদের স্ল্যাব এলপিজি সিলিন্ডারের উপর পড়ে যাওয়ায় পরিবারটি বেঁচে যায় এবং ছাদের স্ল্যাবের তলায় আটকে পড়ে যান, তাঁদের কোনও ক্ষতি হয়নি।

পরিবার জানিয়েছে, ছাদ ধসে পড়ার সঙ্গে সঙ্গে একটি সিলিন্ডারের কারণে একটি জায়গা তৈরি হয়। যার নিচেই তাঁরা ২ দিন ধরে চাপা পড়েছিলেন। সেখান থেকেই তাঁদের উদ্ধার করা হয়েছে বুধবার। সুতরাং LPG সিলিন্ডারের কারণেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া থেকে রক্ষা পান ৪ পরিবারের সদস্য। গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বুরারির অস্কার পাবলিক স্কুলের কাছে দুর্ঘটনাটি ঘটেছিল। সেখানেই সোমবার সন্ধ্যা থেকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষজনকে বুধবার ভোর ৩টার নাগাদ উদ্ধার করা হয়।

এ ঘটনা প্রসঙ্গে উপ পুলিশ কমিশনার (উত্তর) জানিয়েছেন, ‘দিল্লি পুলিশের পাশাপাশি এনডিআরএফ এবং দিল্লি ফায়ার সার্ভিসের অনেক দল দিনরাত উদ্ধার কাজ করেছে। টানা ৩২ ঘন্টারও বেশি সময় ধরে উদ্ধারকার্য চলেছে। কিন্তু ৫ জন মারা গিয়েছেন। আর ১৬ জনকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। আর বেআইনিভাবে ফ্ল্যাট তৈরি করার অভিযোগে দিল্লি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় একটি এফআইআর দায়ের করেছে এবং নির্মাতা যোগেন্দ্র ভাটিকে গ্রেফতার করেছে। এদিকে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং মৃত নাবালকদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এদিকে চারতলা ভবনটি ধসে পড়ার ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি ক্ষতিগ্রস্থদের জন্য সম্ভাব্য সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর