আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৫ লক্ষ টাকার সোনা উদ্ধার দমদম মেট্রো স্টেশনে

 

নিজস্ব প্রতিনিধি: সামনেই উৎসবের মরশুম, আর তার আগেই কড়া নিরাপত্তা রয়েছে শহরজুড়ে। সেই কথা মাথায় রেখেই চেকিং চলছে সর্বত্র। আর তখনই বড়সড় পাচারচক্রের হদিশ পেল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোতে করে নিয়ে যাওয়া হচ্ছিল প্রচুর সোনার গয়না। খাস কলকাতায় এই ঘটনা ঘটায় চিন্তায় প্রশাসন। চেকিং-এর সময় এক ব্যক্তিকে আটক করলেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। ধৃত ব্যক্তি এখন পুলিসের হেফাজতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বাবলু গড়ুই। হুগলিতে বাড়ি বাবলুর। বিকেল চারটের সময় দমদম মেট্রো স্টেশনে যথারীতি যাত্রীদের ব্যাগ স্ক্যান করা হচ্ছিল। তখনই অভিযুক্ত বাবলুর ব্যাগটি স্ক্যান করার সময়েই বোঝা যায়, ধাতব সামগ্রী বহন করছেন তিনি। মেটাল ডিটেক্টরে ধরা পড়ে যায়, সঙ্গে সঙ্গে ব্যাগে তল্লাশি চালান কর্তব্যরত আরপিএফ কর্মীরা। উদ্ধার হয় ৩৪৫ গ্রাম ওজনের সোনার গয়না। যার বাজারমূল্য ১৫ লক্ষ ৬৫ হাজার টাকা, বলেই জানিয়েছে পুলিশ।

এত পরিমাণ সোনার রসিদ কোথায়? বাবলুকে জিজ্ঞাসা করা হলে উত্তর দিতে পারেননি তিনি। এর মালিকানা নিয়েও কোনও প্রমাণ দিতে পারেননি বাবলু। তারপরেই দমদম মেট্রোর আরপিএফের তরফে খবর দেওয়া হয় সিঁথি থানায়। জিজ্ঞাসাবাদ করলে সোনা পাচারের কথা স্বীকার করেন বাবলু। তারপরেই তাঁকে গ্রেফতার করেন পুলিশ। কারা জড়িত? কীভাবে চলছে এই পাচার চক্র খোঁজ চালাচ্ছে পুলিশ। গত ২ সেপ্টেম্বর দমদম মেট্রো স্টেশন থেকে বিপুল পরিমাণ গয়না উদ্ধার হয়। সাইত্রিশ বছরের এক যুবকের আচরণ দেখেই সন্দেহ হয়েছিল মেট্রো স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের। তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর সোনার গয়না।

Published by:

Share Link:

More Releted News:

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ