‘রাজনীতি করতে হলে ভোটে লড়ুন’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ কেজরিওয়ালের

ইতিহাস তাঁকে কখনও ক্ষমা করবে না। নির্বাচন কমিশন যে ধরনের ভাষায় তাঁকে প্রশ্ন করেছেন, তা একেবারেই কাম্য নয়। দিল্লিতে প্রকাশ্যে চলছে গুণ্ডামি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘রাজনীতি করতে হলে সরাসরি ভোটে লড়ুন’, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে বিঁধলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ‘যমুনাতে বিষ বিতর্ক’ নিয়ে একটি বড় বিবৃতি জারি করেছেন। কারণ অরবিন্দ কেজরিওয়ালের ‘যমুনাতে বিষ’ মন্তব্যে একাধিক প্রশ্ন তুলেছিলেন নির্বাচন কমিশনার, এবার সেই প্রসঙ্গে টেনেই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে তোপ দাগলেন কেজরিওয়াল।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার অবসরের পরে চাকরি খুঁজছেন, তাই তিনি রাজনীতি করছেন। যদি মুখ্য নির্বাচন কমিশনার রাজনীতি করতে চান, তাহলে ‘ওয়েলকাম’, তিনি দিল্লির যেকোনও বিধানসভা আসন থেকে নির্বাচনে লড়তে পারেন। আমরা তাঁদের তিন বোতল যমুনার জলও পাঠাব। আমি জানি, এ বক্তব্যের বিরোধিতা করে তাঁরা আমাকে দু’দিনের মধ্যেই জেলে ঢোকাবে। কিন্তু তাতে আমি একেবারে আমি ভয় পাই না।’ এখানেই শেষ নয়, এরপর সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে আরও বলেন, ইতিহাস তাঁকে কখনও ক্ষমা করবে না। নির্বাচন কমিশন যে ধরনের ভাষায় তাঁকে প্রশ্ন করেছেন, তা একেবারেই কাম্য নয়। দিল্লিতে প্রকাশ্যে চলছে গুণ্ডামি। সেগুলির বিরুদ্ধে কথা বলছে না কেন? এমন নির্বাচন দিল্লির মানুষজন কখনও দেখেনি। 

যাই হোক, সম্ভবত দিল্লি নির্বাচনের আগে, কেজরিওয়ালের ‘যমুনায় বিষ’ বক্তব্য নিয়ে ঝামেলা শেষ হওয়ার কোনও লক্ষণ নেই। প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারী একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময়, অরবিন্দ কেজরিওয়াল হরিয়ানা দিল্লিতে নিম্নমানের জল সরবরাহ করার বিষয়ে একাধিক তথ্য উত্থাপন করেছিলেন। কেজরিওয়াল বলেছিলেন, ‘মানুষকে জল থেকে বঞ্চিত করার চেয়ে বড় পাপ আর কিছু নেই। বিজেপি নোংরা রাজনীতিতে নেমেছে। তাঁদের জন্যেই মানুষ জল পাচ্ছে না। কারণ হরিয়ানা থেকে পাঠানো জলে বিষ মেশাচ্ছে তারা। এই দূষিত জল এতটাই বিষাক্ত যে দিল্লিতে থাকা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সাহায্যে এটি শোধন করা যাচ্ছে না। দিল্লিবাসীকে মেরে ফেলতে চাইছে বিজেপি। তাদেরকে এই নোংরা খেলা চালাতে আমরা দেব না।’

অরবিন্দ কেজরিওয়ালের এই বক্তব্য ভাইরাল হওয়ার পরেই নির্বাচন কমিশন আপ প্রধান কেজরিওয়ালকে ৫টি প্রশ্ন করেছেন, যার মধ্যে রয়েছে, হরিয়ানা সরকার যমুনা নদীতে কী ধরনের বিষ মেশাল? বিষের পরিমাণ কত, যা গণহত্যার কারণ হতে পারে? শনাক্তকরণের পদ্ধতির কোনও প্রমাণ আছে? কোথায় পাওয়া গেল বিষ? দিল্লি জল বোর্ডের কোন প্রকৌশলীরা যমুনা নদীতে বিষ রয়েছে তা শনাক্ত করেছেন? দিল্লিতে বিষাক্ত জলের প্রবেশ ঠেকাতে ইঞ্জিনিয়াররা কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন? পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের যমুনার বিষ মন্তব্যে বিজেপি ও কংগ্রেসও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। উভয়েই কেজরিওয়ালের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

 

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর