কারখানায় মধ্যেই ধারালো অস্ত্রের কোপ, সহকর্মীর হাতেই খুন পরিযায়ী শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চেয়ার তৈরির কারখানা থেকে উদ্ধার হল শ্রমিকের মৃতদেহ । শুক্রবার হাওড়ার ডোমজুড়ে শ্রমিকের দেহ উদ্ধার ঘিরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা । নিহত শ্রমিক হলেন ঝাড়খণ্ডের  ৩০ বছরের  জার্জিস আনসারি। তিনি একজন পরিযায়ী শ্রমিক । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জার্জিসকে খুন করা হয়েছে । আর সেই সন্দেহে গ্রেফতার করা হয়েছে তাঁর সহকর্মীকে ।

শুক্রবার সকালে কারখানার মধ্যেই রক্তাক্ত অবস্থা জার্জিসের দেহ পড়ে থাকতে দেখে কর্মীরা । সেইসঙ্গে তাঁর শরীরের মধ্যে ছিল একাধিক আঘাতের দাগ ।  সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে । কীভাবে জার্জিসের  মৃত্যু হল তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠান হয়েছে ।

এই ঘটনার তদন্তে নেমে ফৌম আনসারি নামে ওই শ্রমিককে গ্রেপ্তার করেছে ডোমজুড় থানার পুলিশ। জানা গিয়েছে, ফৌম আনসারিও কাজের জন্য দিন দশেক আগে বাংলায় এসেছিলেন। একই কারখানাতে তিনি এবং  জার্জিস থাকতেন। দু’জন জনের মধ্যে বৃহস্পতিবার রাতে শুরু হয় বচসা । আর সেই বচসার জেরেই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় জার্জিসকে। ইতিমধ্যেই আনসারির নামে দায়ের হয়েছে খুনের মামলা । কী কারণে  হত্যা তা জানতে পুলিশের তরফ থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ । এই পুরো বিষয় নিয়ে  তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন