রামরাজাতলায় বাবার সামনে মেয়েকে ইভটিজিং, প্রতিবাদ করায় মাথা ফাটল অভিভাবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সরস্বতী পূজার দিন হাওড়ার রামরাজাতলা চ্যাটার্জি হাট এর একটি স্কুলের সামনে ইভটিজিং – এর ঘটনা ঘটল। একে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ার রামরাজাতলায়(Ramrajatala)। জানা গিয়েছে প্রতিবাদ করতে গিয়ে এক স্কুল ছাত্রীর বাবা গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চ্যাটার্জি হাট এলাকায় একটি বালিকা স্কুলের সামনে বাবার সাথে স্কুল যাচ্ছিলেন এক ছাত্রী। সেই সময় স্কুটি করে এক আরোহী ওই ছাত্রী সহ আরো দুজনকে উত্যক্ত করছিল।

চলন্ত স্কুটি থেকে বাবার সামনে ওই ছাত্রীকে নানা ধরনের কুকথা বলা হচ্ছিল। মেয়ের উদ্দেশ্যে অনবরত এই ধরনের কুকথা শুনে অভিভাবক হিসেবে বাবা প্রতিবাদ করলে ওই ছাত্রীর বাবাকে বেধড়ক মারধর করা হয়। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনা দেখে স্থানীয় অনেকে এগিয়েছে প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর স্থানীয় মানুষজন দুই রোমিওকে ধরে বেধড়ক মারধর করে। একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশ দুজনকেই গ্রেফতার করে। অপর পলাতক রোমিওর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরপর ওই স্কুলের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

সরস্বতী পূজার দিন এই ধরনের ঘটনা ঘটায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শোনা যায় এলাকার মানুষজনকে। সরস্বতী পূজার দিন ছেলেমেয়েরা আনন্দে মেতে উঠবে মজা করবে এটাই স্বাভাবিক ঘটনা। তারা নিজেদের মধ্যে ঠাট্টা তামাশা করবে ছবি তুলবে, ঘুরে বেড়াবে। কিন্তু এই ধরনের ইভটিজিং ও মারামারির ঘটনা রীতিমত চিন্তায় ফেলেছে হাওড়ার পুলিশ প্রশাসনকে।

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ‘কালা জাদু’, হ্যারি কেনকে নিয়ে তান্ত্রিকের মন্তব্যে শোরগোল

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা