৪০তম জন্মদিনের আগে দর্শকদের সেরা উপহার দিলেন রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি : ৫ ফেব্রুয়ারি দিনটা ফুটবল প্রেমীদের জন্য বিশেষ দিন। কেননা এইদিন ফুটবল কিং রোনাল্ডোর জন্মদিন। আগামীকাল বুধবার ৩৯ পেরিয়ে ৪০ এ পা দেবেন কিংবদন্তি। রোনাল্ডো প্রমাণ করে চলেছেন দক্ষতা থাকলে বয়সের প্রয়োজন হয় না। সেই রোনাল্ডোর জন্মদিন উদযাপনের আগে গতকাল রাতে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। ব্যস জন্মদিনের আগেই উপহার তুলে দিলেন দর্শকদের হাতে। এ যে সে উপহার নয়, জোড়া গোল উপহার দিয়েছেন তিনি। আর তাতেই ৪-০ গোলে জিতে ফের শিরোনামে এল আল নাসর।

আল ওয়াসলের বিপক্ষে জয়ে রোনাল্ডো প্রথম গোলটি করেন ম্যাচের ৪৪ মিনিটে।পেনাল্টি থেকে এই গোল করেন তিনি।এরপর ম্যাচে ৭৮ মিনিটে সাদিও মানের ক্রসে দুর্দান্ত এক হেডে রোনাল্ডো করেন নিজের দ্বিতীয় গোল। এটি চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনাল্ডোর ২৫ ম্যাচে ২৩তম এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ষষ্ঠ গোল।

বয়স ৩০ বছর হওয়ার আগে রোনাল্ডোর গোল ছিল ৪৬৩টি। বয়স ৩০ ছাড়িয়ে যাওয়ার পর ৪০-এ পা রাখার আগে রোনাল্ডো করেছেন ৪৬০ গোল। তার কেরিয়ারে গোল এখন ৯২৩টি।এদিকে জন্মদিনের আগ মুহূর্তে গোল করে ভক্ত-সমর্থকদের নতুন উদযাপনও উপহার দিয়েছেন তিনি।

গোল উদযাপনের সময় আল নাসর তারকা প্রথমে হাত তুলে বিমান ওড়ার ভঙ্গি করেন এবং তারপর হাতটা নিচের দিকে নামিয়ে আনেন। চোখে-মুখে স্পষ্ট আনন্দের ছাপ।

তোলাবাজির অভিযোগে বেহালার বাহুবলি নেতা তারক সিংয়ের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব