অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে অনির্দিষ্টকাল আটকে রাখায় অসম সরকারকে তুলোধনা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একেবারে অ্যাকশন মুডে রয়েছে অসম  সরকার । অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বারবার ডিটেনশন ক্যাম্পে অনির্দিষ্টকাল আটকে রাখা হচ্ছে। আর এই নিয়ে এবার অসম সরকাকে তুলধনা করল সুপ্রিম কোর্ট । মঙ্গলবার বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ  স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে , ‘ কতজন অনুপ্রবেশকারীকে বহিষ্কার করা হয়েছে । কতজনকে আটকে রাখা হয়েছে । সেই সমস্ত তথ্য আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে হবে ।’ 

শুধু তাই নয়  ‘বিদেশি’ বলে ঘোষিত ব্যক্তিদের নিজেদের দেশে  ফেরত না পাঠিয়ে অনির্দিষ্টকালের জন্য ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য অসম সরকারকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট । সেইসঙ্গে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে ডিটেনশন ক্যাম্পে রাখা ৬৩ জনকে নিজেদের দেশে  ফেরত পাঠিয়ে দিতে হবে রাজ্য সরকারকে । একই সঙ্গে  শীর্ষ আদালত, ডিটেনশন ক্যাম্পে কতজনকে এখন  আটকে রাখা হয়েছে সেই সমস্ত তথ্য চেয়েছে  অসম সরকারের কাছ থেকে । 

সেইসঙ্গে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ‘ কাউকে বিদেশি বা অনুপ্রবেশকারী বলে  ঘোষণা করলে পরবর্তী তাদের জন্য  যৌক্তিক পদক্ষেপ নিতে হবে। অনন্তকাল পর্যন্ত তাদের আটকে রাখা যাবে না। সংবিধানের ২১ অনুচ্ছেদে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ।’ একথায় বলা যায়, অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে অনির্দিষ্টকাল আটকে রাখার ঘটনায় এবার হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট । 

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, পরিবর্তে সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি