কলকাতায় অস্ট্রেলিয়ান নাগরিকদের প্রতারণার ঘটনায় গ্রেফতার ১০

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ২১৪/বি, এনএসসি বোস রোডে একটি বেআইনি কল সেন্টারে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে। বেআইনি কল সেন্টারটি অ্যান্টি ভাইরাস আপডেট করার নামে রিমোট অ্যাক্সেস অ্যাপ ব্যবহার করে অস্ট্রেলিয়ান নাগরিকদের প্রতারণা করছিল।ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, ৩টি হার্ড ডিস্ক, ৫টি চেক বই, ১০টি মোবাইল ফোন, স্ক্রিপ্ট, ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে নগদ ২ লক্ষ১০ হাজার টাকা।ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে। তদন্ত চলছে।

শহর ও শহরতলীর বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এই ধরনের প্রতারণার ঘটনা। এর আগে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে কল সেন্টারে হানা দেয় পুলিশ। তিনজন গ্রেফতার হয়। পুলিশের হাতে চল্লিশ জন প্রতারিত হওয়া ব্যক্তির তথ্য পৌঁছয়। তদন্তকারীদের হাতে দশ কোটি টাকার লেনদেন হওয়ার তথ্য প্রকাশ্যে আসে। কল সেন্টার খুলে মার্কিন নাগরিকদের প্রতারণা করছিল ওই চক্রটি।

ধৃতদের মধ্যে জয়দেব মণ্ডল নামে এক ব্যক্তির গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ। প্রতিনিয়ত সল্টলেক, বিধান নগর, নিউটাউন, বারাসত সোনারপুর সহ শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় ভুয়ো কল সেন্টার খুলে এই ধরনের প্রতারণার চক্র সক্রিয় হয়ে উঠছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল