ভয়াবহ দুর্ঘটনায় মারা গিয়েছেন নোরা ফতেহি, ভুয়ো ভিডিও ঘিরে শোরগোল

বিষয়টি ভাইরাল হওয়া মাত্রই যা অভিনেত্রীর ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কিন্তু আদতে ভিডিওটি নোরা ফাতেহির নয়, অন্য কারোর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছেন অভিনেত্রী নোরা ফাতেহি। অনলাইন ভিডিও ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিও দেখে কয়েকজন নেটিজেন দাবি করেছেন, পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্রিপে যাওয়ার সময় একটি ভয়াবহ দুর্ঘটনায় মারা গিয়েছেন বিখ্যাত অভিনেত্রী নোরা ফতেহি। তিনি বাঞ্জি জাম্পিংয়ের সময়ে দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। বিষয়টি ভাইরাল হওয়া মাত্রই যা অভিনেত্রীর ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কিন্তু আদতে ভিডিওটি নোরা ফাতেহির নয়, অন্য কারোর। ভাইরাল ভিডিওতে অন্য মহিলা ছিলেন, অভিনেত্রী নোরা ফতেহি ছিলেন না। সুতরাং অভিনেত্রী একেবারে সুস্থ এবং নিরাপদে রয়েছেন। প্রতিনিয়ত এরকম একাধিক ‘ভুয়ো’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে কিনা তারকাদের ভক্তরা যেমন ভয় পেয়ে যাচ্ছেন, তেমনি তারকাদের ব্যক্তিগত জীবনও খারাপভাবে প্রভাবিত হচ্ছে।

সম্প্রতি ভিডিওটি ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন মহিলাকে তারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এরপর পাহাড়ের মাঝখানে একটি বিশাল উচ্চতা থেকে তাঁকে ফেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ যেমনটা হয় বাঞ্জি জাম্পিংয়ের ক্ষেত্রে। তখনই মৃত্যু হয় মহিলার। পেজটি ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘বিখ্যাত বলিউড অভিনেত্রী নোরা ফতেহির মৃত্যু বলিউডের জন্য দুঃসংবাদ।’ ভিডিওটিতে আরও লেখা ছিল,”বিখ্যাত বলিউড শিল্পী নোরা ফাতেহির দুর্ঘটনাজনিত মৃত্যু।” তবে ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো। ভাইরাল হওয়ার জন্যে নোরার নাম ব্যবহার করাতে নেটিজেনরা এই ইনস্টাগ্রাম পেজটির তীব্র সমালোচনা করেছে। তবে অভিনেত্রী এখনও তাঁর ভুয়ো মৃত্যুর ভুয়া খবরে কোনও প্রতিক্রিয়া জানাননি।

এদিকে মাত্র কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে আটকে পড়ে ছিলেন নোরা এবং তাঁর টিম। তাঁদের হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল দাবানলের কারণে। বিষয়টি অভিনেত্রী নিজেই একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে ছিলেন। তিনি বলেছিলেন, “আমি এমন কিছু কখনও দেখিনি। এটা পাগলামি, আমরা মাত্র পাঁচ মিনিট আগে একটি সরিয়ে নেওয়ার আদেশ পেয়েছি। তাই আমি দ্রুত আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে এখান থেকে সরে যাচ্ছি। আমি বিমানবন্দরের কাছে যাব এবং সেখানে বিশ্রাম নেব কারণ আজ আমার একটি ফ্লাইট আছে, আমি জন্য আমি ফ্লাইট পাব কিনা!’ এদিকে কাজের ক্ষেত্রে, নোরাকে পরবর্তীতে নেটফ্লিক্সের সিরিজ, ‘দ্য রয়্যালস’-এ দেখা যাবে, যেখানে তিনি ঈশান খট্টর, ভূমি পেডনেকার, সাক্ষী তানওয়ার, জিনাত আমান, মিলিন্দ সোমান এবং অন্যান্যদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের