আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Maha Kumbh: হাসপাতালে বা মর্গেও নেই, পদদলিত হওয়ার পর নিখোঁজ বহু পূর্ণার্থী, আত্মীয়দের চোখে জল

নিজস্ব প্রতিনিধিঃ  মৌনী অমাবস্যায় পূর্ণস্নানের  সময় প্রয়াগরাজে ঘটে পদপিষ্টের ঘটনা। আর এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন প্রাণ হারিয়েছেন এবং সেইসঙ্গে জখম  হয়েছেন  ৬০ জন । ইতিমধ্যেই এই ঘটনায়  ৭ দিন অতিবাহিত হওয়ার পরেও  এখন  অনেক   পূর্ণার্থী রয়েছেন  যাদের খোঁজ মেলেনি । এমতাবস্থায় প্রশ্ন উঠছে যে ২৯ জানুয়ারি দুর্ঘটনার পর এই পূর্ণার্থীরা কোথায় গেলেন ?

নিখোঁজ পূর্ণার্থীদের খোঁজে প্রয়াগরাজের বড় বড় হাসপাতাল সহ সরকারি হাসপাতালে দেওয়া হয়েছে পোস্টার । গেট থেকে শুরু করে ময়নাতদন্ত কেন্দ্র সর্বত্রই রয়েছে  নিখোঁজ  পূর্ণার্থীদের ছবি দেওয়া পোস্টার  । আর  সেইসঙ্গে রয়েছে পরিবারের সদস্যদের যোগাযোগ নম্বর । কিন্তু তাতেও মিলছে না খোঁজ । এরফলে  কার্যত চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা । 

এই প্রসঙ্গে নিখোঁজ মধ্যপ্রদেশের বাসিন্দা  তেজাই প্যাটেলের ছেলে অশোক প্যাটেলে কাঁদতে কাঁদতে  জানিয়েছেন, ‘ গ্রাম থেকে তার সাথে আসা লোকেরা নিরাপদে বাড়ি পৌঁছেছে কিন্তু বাবা এখনও পৌঁছাননি। কেউ আমাদের বলছে না আমাদের কোথায় যেতে হবে?  এখন কোথায় খুঁজবো?’ বলা বাহুল্য, মহাকুম্ভে পদপিষ্ট ঘটনার পর এমন অনেক   পূর্ণার্থী রয়েছেন যাদের নাম নেই আহত বা নিহতের তালিকায় । কোথায় রয়েছে তাঁরা সেটা কেউ জানে  না । এই নিয়ে কার্যত নিশ্চুপ যোগী প্রশাসন। 

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ