রাজ্যে দৈনিক সংক্রমণ ৬ হাজারের গণ্ডি ছাড়াল, শনাক্তের হার ১৫.৯৩ শতাংশ

তার মধ্যে কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কড়া বিধিনিষেধ ঘোষণার দিনেই রাজ্যে প্রাণঘাতী ভাইরাসের বেলাগাম সংক্রমণ ছয় হাজারের গণ্ডি টপকে গেল। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫৩ জন। তার মধ্যে কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন। শুধু তাই নয়, শনাক্তের হার এক ধাক্কায় ১৬ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে। অর্থা‍ৎ প্রতি ছয়জনের একজনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

গত সোমবার সপ্তাহ শুরুর দিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪৩৯ জন। তার পর থেকেই শুরু হয়েছিল মারণ ভাইরাসের বেনজির তাণ্ডব। মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৭৫২। পরের দিন বুধবার একদিনে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৮৯ জন। ২৪ ঘন্টা বাদে বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ বেড়ে হয়েছিল ২ হাজার ১২৮ জনে। শুক্রবার বর্ষবিদায়ের দিনে দৈনিক সংক্রমণ দাঁড়িয়েছিল ৩ হাজার ৪৫১-তে। শনিবার বর্ষবরণের দিনে সাড়ে চার হাজারের গণ্ডি ছাড়িয়েছিল দৈনিক সংক্রমণ। আর রবিবার ছুটির দিনে তা ছয় হাজারের গণ্ডি ছাড়াল। অর্থা‍ৎ এক সপ্তাহে দৈনিক সংক্রমণ ১৫ গুণ বেড়েছে।

এদিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আরও ৩৮ হাজার ৬৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত ২ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ৪৭টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৯৩ শতাংশে। যার ফলে ৬ হাজার ১৫৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। রাজ্যে এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন ১৬ লাখ ৪৯ হাজার ১৫০ জন। দৈনিক সংক্রমণ লাগামছাড়া হয়ে উঠলেও দৈনিক মৃত্যু অবশ্য নিয়ন্ত্রণেই রয়েছে। করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও সাতজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৯ হাজার ৭৭৩ জন।’

কল্লোলিনী তিলোত্তমায় পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন। কলকাতার লাগোয়া উত্তর ২৪ পরগনাতেও সংক্রমণ বেনজির তাণ্ডব চালাতে শুরু করেছে। ওই জেলায় দৈনিক সংক্রমণ ফের হাজারের ঘর ছোঁয়ার মুখে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯৪ জন। গঙ্গার পশ্চিমপাড়ে থাকা হাওড়ায় একদিনে আক্রান্ত হয়েছেন ৫৯৫ জন। হুগলিতে ২১৮ ও দক্ষিণ ২৪ পরগনায় ২৮০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

করোনার দৈনিক সংক্রমণ যেমন ভয়াবহ হয়ে উঠছে, তেমনই সক্রিয় রোগীর সংখ্যাও হু-হু করে বাড়ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪০৭ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেন ১৬ লক্ষ ১২ হাজার ৩৩১ জন। সুস্থতার হার কমে হয়েছে ৯৭ দশমিক ৭৭ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ৩ হাজার ৭৩৮টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৩৮ জন।

 

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী